Logo
Logo
×

Advertisement

একদিন প্রতিদিন

১৩ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ এএম

১৩ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

ছবি: সংগৃহীত

Advertisement

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

আজ ১৩ নভেম্বর ২০২৬ (শুক্রবার)। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি :

১৬৪২ - লন্ডনে রাজা প্রথম চার্লসের সঙ্গে সংসদের তুমুল বিতর্ক হয়।

১৭৭৫ - আমেরিকার বিদ্রোহীরা কানাডার মন্ট্রিল দখল করে।

১৮০৫ - ফরাসিরা ভিয়েনা দখল করে।

১৮৩৫ - টেক্সাস মেক্সিকোর কাছ থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দেয়।

১৮৪৯ - পিটার বার্নেট ক্যালিফোর্নিয়ার প্রথম গভর্নর নির্বাচিত হন।

১৮৬৪ - গ্রিসের নতুন সংবিধান গৃহীত হয়।

১৮৭২ - সাপ্তাহিক ‘সমাজ দর্পণ’ প্রকাশ হয়।

১৮৮৫ - রাজকীয় সার্বিয়ার সেনাবাহিনী বুলগেরিয়া দখল করে।

১৯০৭ - পল কমু’র উদ্ভাবিত হেলিকপ্টার প্রথমবারের মতো আকাশে ওড়ে।

১৯১৩ - রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির সংবাদ শান্তিনিকেতনে পৌঁছায়।

১৯১৫ - ইরানের তৃতীয় জাতীয় সংসদ দেশটির সর্বশেষ কাজার সম্রাট আহমদ শাহের নির্দেশে ভেঙে দেওয়া হয়।

১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে সম্মিলিত বাহিনী অটোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করে।

১৯২১ - মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জাপানের মধ্যে প্যাসিফিক চুক্তি হয়।

১৯৪৫ - সুকর্ন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হন।

১৯৪৭ - রাশিয়া অ্যাসল্ট রাইফেল একে-৪৭ চূড়ান্তভাবে তৈরি করে।

১৯৭০ - ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে পূর্ব বাংলায় পাঁচ লাখ লোকের প্রাণহানি ঘটে।

১৯৭৪ - ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও’র নেতা ইয়াসির আরাফাত জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন।

১৯৭৭ - ঢাকায় বিজ্ঞান জাদুঘর উদ্বোধন করা হয়।

১৯৮৫ - কলম্বিয়ায় এক ভূমিকম্পে ২৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।

১৯৮৯ - আকস্মিক ধসে পশ্চিমবঙ্গের রানীগঞ্জের কয়লাখনির অভ্যন্তরে ৭১ শ্রমিক আটকা পড়েন। পরে বিশেষজ্ঞদের সহায়তায় ক্যাপসুলের সাহায্যে ৬৫ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হলে এই উদ্ধার পদ্ধতি বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করে।

১৯৯৪ - সুইডেন এক গণভোটের মাধ্যমে ইউরোপীয় জোটে যোগ দেয়।

২০০২ - ইরাকের সাদ্দাম হোসেনের সরকার জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলকে ইরাকে ফিরে আসার অনুমতি দেয়।

জন্ম :

১৩১২ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় এলওয়ার্ডের জন্ম।

১৩৯৭ - পোপ নিকোলাস পঞ্চম, ক্যাথলিক গির্জার পোপ।

১৮৪৭ - মীর মশাররফ হোসেন,প্রথম মুসলিম বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।

১৮৫০ - স্কটিশ কথাসাহিত্যিক লুইস স্টিভেনসনের জন্ম।

১৮৭৩ - ইরানের বিখ্যাত আলেম ও শিক্ষক আয়াতুল্লাহ জুন্নুরী উত্তর-পশ্চিম ইরানের তাব্রিজে জন্ম গ্রহণ করেন।

১৮৯৯ - ইস্কান্দার মির্জা, পাকিস্তানের শেষ গভর্নর জেনারেল ও প্রথম রাষ্ট্রপতি।

১৯২১ - অশোক বড়ুয়া, বাঙালি লেখক।

১৯৪৮ - হুমায়ূন আহমেদ, বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা।

১৯৬৩ - মো. আতাবুল্লাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক

১৯৬৭ - জুহি চাওলা, জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী।

মৃত্যু :

১২৩১ - স্কটল্যান্ডের রাজা তৃতীয় ম্যালকমের মৃত্যু।

১৯০৭ - ইংরেজ কবি ফ্রান্সিস থমসন।

১৯৫০ - ভেনিজুয়েলার রাষ্ট্রপতি সি. দাইগাদো কালবাউন্দ নিহত হন।

১৯৭৮ - চিত্তপ্রসাদ ভট্টাচার্য, খ্যাতনামা ভারতীয় বাঙালি রাজনৈতিক শিল্পী।

১৯৮০ - প্রখ্যাত বাঙালি সুরকার রত্নেশ্বর মুখোপাধ্যায় বা রতু মুখাপাধ্যায়।

২০০১ - করুণা বন্দ্যোপাধ্যায়, বাঙালি অভিনেত্রী। (সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ও অপরাজিতা সর্বজয়া খ্যাতা)।

২০২১ - আন্তর্জাতিক সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক উইলবার স্মিথ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১২ নভেম্বর: ইতিহাসের এই দিনে

১২ নভেম্বর: ইতিহাসের এই দিনে

১১ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

১১ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

১০ নভেম্বর: ইতিহাসের এই দিনে

১০ নভেম্বর: ইতিহাসের এই দিনে

৯ নভেম্বর: ইতিহাসের এই দিনে

৯ নভেম্বর: ইতিহাসের এই দিনে

৭ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

৭ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

৬ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

৬ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

আরও পড়ুন

১৩ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

১৩ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

১২ নভেম্বর: ইতিহাসের এই দিনে

১২ নভেম্বর: ইতিহাসের এই দিনে

১১ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

১১ নভেম্বর: ইতিহাসের পাতায় আজ

১০ নভেম্বর: ইতিহাসের এই দিনে

১০ নভেম্বর: ইতিহাসের এই দিনে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম