Logo
Logo
×

Advertisement

একদিন প্রতিদিন

১১ ফেব্রুয়ারি: ইতিহাসে আজকের এই দিনে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১০ পিএম

১১ ফেব্রুয়ারি: ইতিহাসে আজকের এই দিনে

১৯৭৯ সালের এইদিনে আয়াতুল্লাহ রুহুল্লা খোমিনী'র নেতৃত্বে ইরানে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয়।

Advertisement

আজ সোমবার, ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২৯ মাঘ ১৪২৫।

একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৭৫২ - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কর্তৃক যুক্তরাষ্ট্রের ১ম হাসপাতাল হিসেবে পেনসিলভানিয়া হাসপাতালের কার্যক্রম উদ্বোধন।

১৭৯৪ - যুক্তরাষ্ট্রের সিনেটের ১ম অধিবেশন জনসাধারণের জন্ম উন্মুক্ত করা হয়।

১৯১৬ - জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে বক্তৃতা দেয়ায় ইমা গোল্ডম্যান গ্রেফতার হন।

১৯১৯ - জার্মানীর প্রেসিডেন্ট হিসেবে এসপিডি দলের ফ্রেডরিক এবার্ট নির্বাচিত হন।

১৯৩৭ - ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের কর্মবিরতিকে জেনারেল মোটর্স স্বীকৃতি দেয়ায় কর্মবিরতির সমাপ্তি ঘটে।

১৯৪৩ - দ্বিতীয়য় বিশ্বযুদ্ধে জেনারেল ডুইট আইসেনহাওয়ার ইউরোপের মিত্রবাহিনীর সেনাপ্রধান হিসেবে মনোনীত হন।

১৯৫৩ - ইসরাইলের সাথে সোভিয়েট ইউনিয়নের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

১৯৫৩ - গ্রীস এবং তুরস্কের মধ্যে সাইপ্রাসের লিমাসোলে যুদ্ধ শুরু হয়।

১৯৬৪ - তাইওয়ান ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে।

১৯৭৮ - চীন কর্তৃক এরিস্টটল, শেক্সপিয়ার এবং ডিকেন্সের উপর গবেষণা কর্ম নিষিদ্ধ ঘোষণা হয়।

১৯৭৯ - আয়াতুল্লাহ রুহুল্লা খোমিনী'র নেতৃত্বে ইরানে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয়।

১৯৯০ - দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের বাইরে ভার্স্টার জেলখানা থেকে ২৭ বৎসর রাজনৈতিক বন্দীত্ব শেষে মুক্তি পান অবিসংবাদিত নেতা নেলসন মান্ডেলা।

জন্ম:

১৮৪৭ - মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী টমাস আলভা এডিসন জন্মগ্রহণ করেন।

১৮৮২ - বাঙালি কবি ও ছড়াকার সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন।

১৯১৫ - মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী রিচার্ড হ্যামিং জন্মগ্রহণ করেন।

১৯৩৮ - নিউজিল্যান্ডীয় ক্রিকেটার বেভান কংডন জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

৬৪১ - বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হেরাক্লিউস এর মৃত্যু হয়।

১৯৪৮ - সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক সের্গে আইজেনস্টাইন এর মৃতু হয়।

১৯৭৪ - বাংলাদেশী বাঙালি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী ইন্তেকাল করেন।

Advertisement

এইদিনে

Advertisement

আরও পড়ুন

৫ অক্টোবর: ইতিহাসের পাতায় আজ

৫ অক্টোবর: ইতিহাসের পাতায় আজ

৩০ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

৩০ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

২৯ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ

২৯ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ

২৮ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ

২৮ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম