Logo
Logo
×

Advertisement

পরবাস

ফ্রান্স উদীচীর নতুন কার্যকরী কমিটি

Advertisement

Icon

সম্মেলন

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৯, ১২:০২ পিএম

ফ্রান্স উদীচীর নতুন কার্যকরী কমিটি

Advertisement

৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের সপ্তম দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়।

কিরণময় মণ্ডলকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে সাখাওয়াত হোসেন হওলাদারকে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।

২০১৯-২০২০ এ দুই বছরের জন্য নতুন কার্যকরী পরিষদের কোষাধ্যক্ষা হিসেবে পুন. নির্বাচিত হয় শম্পা বড়ুয়া।

জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা, ফরাসী জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদার। ফরাসী পতাকা উত্তোলন করেন উবারভিলিয়ে শহরের প্রথম সহকারী মেয়র অন্তনী দাগে এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আজিজুল মালিক। 

স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান সাগর বড়ুয়া।

 

সম্মেলনের প্রথম পর্বে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী দুলালের সঞ্চালনায় সভাপতি কিরণময় মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আজিজুল মালিক।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উদীচী যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী জীবন বিশ্বাস, ফ্রান্স প্রবাসী চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম, ডা. উত্তম বড়ুয়া এবং বিশিষ্ট সমাজকর্মী হাসনাত জাহান। 

সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন হাওলাদারের সঞ্চালনায় দ্বিতীয় পর্বে সাংগঠনিক অধিবেশনের শুরুতে সাধারণ সম্পাদক বিষয় নির্বাচনী কমিটি প্রস্তাব আকারে সবার সামনে তুলে ধরেন। এরপর সাধারণ সম্পাদক শোক প্রস্তাব পাঠ করেন। এ রিপোর্টের ওপর আলোচনার আহ্বান জানান সভাপতি কিরণ্ময় মন্ডল।

আলোচনা সাপেক্ষে সাধারণ সম্পাদকের রিপোর্ট পাশ হওয়ার পর অর্থনৈতিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষের পক্ষে সাখাওয়াত হোসেন হাওলাদার। এরপর শুরু হয় বিষয় নির্বাচনী কমিটির সভা।

পরে বিষয় নির্বাচনী কমিটি পরবর্তী ২ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদের নাম প্রস্তাব আকারে হাউজের তুলে ধরার পর সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়। এপর্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আজিজুল মালিক। উদীচী যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী জীবন বিশ্বাস, ফ্রান্স প্রবাসী চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম এবং ডা. উত্তম বড়ুয়া।

নবনির্বাচিত সংসদের সবাইকে শপথ পাঠ করান কেন্দ্রীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আজিজুল মালিক এবং সম্মেলন সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন কমটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানান। সাধারন সম্পাদকের শুভেচ্ছা বক্তব্য প্রদানের পর সভাপতি শুভেচ্ছা বক্তব্য দেন এবং নির্বাচনী অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

তৃতীয় ও শেষ পর্বে  সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উদীচী যুক্তরাষ্ট্র সংসদের কোষাধ্যক্ষ্য সাবিনা হাই উর্বি। বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখা, অক্ষর, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখা এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখার প্রতিনিধিবৃন্দ। এই পর্বে উদীচী ফ্রান্স সংসদ পরিচালিত বাংলাভাষা সাংস্কৃতিক কেন্দ্রের কিশোর কিশোরী ও ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে নিয়ে উদীচী শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এছাড়া সঙ্গীত পরিবেশন করেন যুক্তরাষ্ট্র থেকে আগত উদীচীর সাধারণ সম্পাদক প্রকৌশলী জীবন বিশ্বাস এবং যুক্তরাষ্টের বাংলা স্কুলের নৃত্যপ্রশিক্ষক ও উদীচীকর্মী উদিতা তন্বী নৃত্য পরিবেশন করেন।

Advertisement

সম্মেলন

Advertisement

আরও পড়ুন

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

জসিম-রমজানের নেতৃত্বে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

জসিম-রমজানের নেতৃত্বে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতার ঘোষণা

অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম