Logo
Logo
×

Advertisement

পরবাস

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে শ্রমিকদের হামলায় কাউন্সেলর আহত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৯, ০৯:৫৯ পিএম

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে শ্রমিকদের হামলায় কাউন্সেলর আহত

কুয়েতে বাংলাদেশ দূতাবাস। ছবি: সংগৃহীত

Advertisement

কুয়েতের লেসকো কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের হামলায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলরসহ তিনজন আহত হন।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. তৌহিদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।  

স্থানীয় পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কিছুসংখ্যক শ্রমিককে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। তবে পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত রয়েছে।

ইতিমধ্যে কুয়েতে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদেরকে দ্রুত মুক্ত করার পদক্ষেপ নেয়া হয়েছে।

বেতন পরিশোধ ও আকামা নবায়নসহ সব সমস্যা সমাধানে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে লেসকো কোম্পানির মালিকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিনি ৫ ফেব্রুয়ারির মধ্যে সব দাবি মেনে নিতে রাজি হয়েছেন। 

এছাড়া এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নিতে বিদেশে বাংলাদেশের সব দূতাবাস ও  প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

Advertisement

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে

Advertisement

আরও পড়ুন

মালয়েশিয়ার পেনাংয়ে পাঁচ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা

মালয়েশিয়ার পেনাংয়ে পাঁচ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মালয়েশিয়ায় ৩৪ কারখানায় একযোগে অভিযান, বাংলাদেশিসহ আটক ৫১৯

মালয়েশিয়ায় ৩৪ কারখানায় একযোগে অভিযান, বাংলাদেশিসহ আটক ৫১৯

রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা নিয়ে যে তথ্য দিল মালয়েশিয়া

রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা নিয়ে যে তথ্য দিল মালয়েশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম