Logo
Logo
×

Advertisement

পরবাস

রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা নিয়ে যে তথ্য দিল মালয়েশিয়া

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা নিয়ে যে তথ্য দিল মালয়েশিয়া

ফাইল ছবি

Advertisement

মালয়েশিয়ায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪০০ জন। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে সংস্থাটির নিবন্ধিত মোট শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৪১৪ জনে। তাদের মধ্যে ২ লাখ ৫ হাজার ২৭৩ জনই মিয়ানমারের নাগরিক, যা মোট নিবন্ধিত শরণার্থীর ৯০ দশমিক ২ শতাংশ।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকায়ায় এক লিখিত জবাবে এসব তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইউএনএইচসিআরের নিবন্ধন অনুযায়ী, মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য ও অঞ্চলে সংস্থাটির পরিচয়পত্রধারী শরণার্থীরা অবস্থান করছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন সেলাঙ্গর রাজ্যে। সেখানে নিবন্ধিত শরণার্থীর সংখ্যা ৭৪ হাজার ২৮ জন, যা মোট সংখ্যার ৩৩ শতাংশ।

এ ছাড়া রাজধানী কুয়ালালামপুরে রয়েছেন ৪৭ হাজার ৩৩৩ জন বা ২১ শতাংশ এবং পেনাং রাজ্যে রয়েছেন ২৫ হাজার ৩৫৭ জন বা ১১ শতাংশ।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন, রাজ্যভিত্তিক এই পরিসংখ্যান ইউএনএইচসিআরের সব পরিচয়পত্রধারী শরণার্থীর সম্মিলিত হিসাব। এটি শুধু রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থানসংক্রান্ত পরিসংখ্যান নয়।

এদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বিভিন্ন বন্দিশিবিরে আটক মিয়ানমারের নাগরিকদের মধ্যেও উল্লেখযোগ্যসংখ্যক রোহিঙ্গা রয়েছেন। গত ৩১ অক্টোবর পর্যন্ত উপদ্বীপ মালয়েশিয়ার বিভিন্ন অভিবাসন বন্দিশিবিরে মিয়ানমারের মোট ১১ হাজার ২০৮ জন নাগরিক আটক ছিলেন। তাদের মধ্যে ৬ হাজার ২৯৪ জনই রোহিঙ্গা জনগোষ্ঠীর।

পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ায় ইউএনএইচসিআরের নিবন্ধিত শরণার্থীদের বড় অংশই মিয়ানমার থেকে আসা। তাদের মধ্যে রোহিঙ্গাদের সংখ্যা সবচেয়ে বেশি। 

অন্যদিকে, অভিবাসন বিভাগের বন্দিশিবিরগুলোতে আটক মিয়ানমারের নাগরিকদের অর্ধেকেরও বেশি রোহিঙ্গা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গণহত্যার রায়ে বড় জয়, দেশে ফিরতে পারবে রোহিঙ্গারা?

রয়টার্সের প্রতিবেদন গণহত্যার রায়ে বড় জয়, দেশে ফিরতে পারবে রোহিঙ্গারা?

গণহত্যার রায়ে রোহিঙ্গাদের প্রতিক্রিয়া কী?

গণহত্যার রায়ে রোহিঙ্গাদের প্রতিক্রিয়া কী?

রোহিঙ্গা গণহত্যার রায়ে বিপাকে নেতানিয়াহু?

রোহিঙ্গা গণহত্যার রায়ে বিপাকে নেতানিয়াহু?

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

‘ক্যাম্পের জীবন আর নয়, ফিরতে চাই নিজ দেশে’, খলিলুর রহমানকে রোহিঙ্গারা

‘ক্যাম্পের জীবন আর নয়, ফিরতে চাই নিজ দেশে’, খলিলুর রহমানকে রোহিঙ্গারা

গণহত্যার রায়ের পর দিন রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

গণহত্যার রায়ের পর দিন রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

আরও পড়ুন

রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা নিয়ে যে তথ্য দিল মালয়েশিয়া

রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা নিয়ে যে তথ্য দিল মালয়েশিয়া

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিউইয়র্কে জহির উদ্দিন স্বপন দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী

দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী

ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক

ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম