Logo
Logo
×

Advertisement

পরবাস

নিউইয়র্কে বিশেষ অবদানে ১২ নারীকে সম্মাননা

Advertisement

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০১৯, ১২:৪৮ পিএম

নিউইয়র্কে বিশেষ অবদানে ১২ নারীকে সম্মাননা

নিউইয়র্কে বিশেষ অবদানে ১২ নারীকে সম্মাননা। ছবি: যুগান্তর

Advertisement

নিউইয়র্কে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১২ নারীকে সম্মাননা জানাল ফুলকলি ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা। 

গত শুক্রবার সন্ধ্যায় জ্যামাইকার একটি পার্টি হলে ‘কমিউনিটির উন্নয়নে নারীর ভূমিকা’ শীর্ষক এক অনুষ্ঠানে নারীদের এ সম্মাননা জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন নেসা।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন- মূলধারার রাজনীতিক রেক্সোনা মজুমদার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইরিন পারভীন ও কার্যকরী সদস্য শাহানারা রহমান, খানস টিউটোরিয়ালের চেয়ারপারসন নাঈমা খান, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, রিয়েল এস্টেট ব্যবসায়ী মোর্শেদা জামান, মূলধারার রাজনীতিক (নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৭ এর আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী) মেরি জোবায়দা, সংগীতশিল্পী কাবেরী দাশ ও রানো নেওয়াজ, লেখিকা ড. লিপি মনোয়ার, নিউইয়র্ক পাবলিক স্কুলের অ্যাসোসিয়েট টিচার ও নিউজ প্রেজেন্টার সাদিয়া খন্দকার এবং নিউজ প্রেজেন্টার শামসুন নাহার নিম্মি। 

সম্মাননাপ্রাপ্ত নারীদের হাতে ক্রেস্ট তুলে দেন মাসুদ বিন মোমেন এবং উত্তরীয় পরিয়ে দেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন নেসা। পরে সম্মাননাপ্রাপ্ত নারীরা সংক্ষেপে তাদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে সূচনা সংগীত পরিবেশন করেন লিমন চৌধুরী।

ফুলকলি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও জেমিনি সম্পাদক বেলাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ এন মজুমদার, ফখরুল ইসলাম দেলোয়ার, ফাহমিদা জাবীন সোমা, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দীন আজাদ, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন-জেবিবিএর প্রেসিডেন্ট শাহ নেওয়াজ এবং ব্যবসায়ী কাইয়ুম মোহাম্মদ প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী।

বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটি বিনির্মাণে পুরুষদের পাশাপাশি নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ঘরে-বাইরে তাদের অবদান অনস্বীকার্য। তারা কর্মগুণ আর যোগ্যতায় নানা ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। অনুষ্ঠানে এ ধরনের আয়োজনের জন্য ফুলকলি ফাউন্ডেশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন বক্তারা।

Advertisement

নিউইয়র্ক অবদান সম্মাননা

Advertisement

আরও পড়ুন

সৌদিতে ছাদ থেকে নির্মাণসামগ্রী পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদিতে ছাদ থেকে নির্মাণসামগ্রী পড়ে বাংলাদেশির মৃত্যু

দেশে ফেরার পথে বিমানে বাংলাদেশির মৃত্যু

দেশে ফেরার পথে বিমানে বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম