Logo
Logo
×

Advertisement

পরবাস

মালয়েশিয়ায় ২০ বছর থাকার সুযোগ

এমএম২এইচে ২৩ মাসে ৭ হাজার ৬৫০ আবেদন, শীর্ষে চীন

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

এমএম২এইচে ২৩ মাসে ৭ হাজার ৬৫০ আবেদন, শীর্ষে চীন

Advertisement

বিদেশি নাগরিকদের দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ দিতে মালয়েশিয়ার চালু করা ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ (এমএম২এইচ) কর্মসূচিতে বাড়ছে আন্তর্জাতিক আগ্রহ। নতুন নীতিমালা চালুর পর ২৩ মাসে কর্মসূচিটির চারটি শ্রেণিতে ৭ হাজার ৬৫০টি নতুন আবেদন জমা পড়েছে। এসব আবেদনের প্রায় অর্ধেকই চীনের নাগরিকদের। আবেদনকারীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তাইওয়ান। এরপর রয়েছে হংকং, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার ২৬ সেপ্টেম্বর ২০২৬-এর প্রতিবেদনে পর্যটন, শিল্পকলা ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী চিউ চুন মানের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। 

তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত প্লাটিনাম, গোল্ড, সিলভার ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল শ্রেণিতে এসব আবেদন জমা পড়ে।

জাতীয়তাভিত্তিক আবেদনের পরিসংখ্যানে চীনের নাগরিকদের অবস্থান সবার ওপরে। দেশটির নাগরিকদের আবেদন ৩ হাজার ৮৪৭টি। এরপর তাইওয়ানের ১ হাজার ৫৪টি, হংকংয়ের ৩২৪টি, সিঙ্গাপুরের ২৮৭টি এবং যুক্তরাষ্ট্রের ২৮৪টি আবেদন জমা পড়েছে। এই পাঁচ দেশের বাইরে বিশ্বের অন্যান্য দেশ থেকে আরও ১ হাজার ৮৫৪টি আবেদন এসেছে। সব মিলিয়ে আবেদনের সংখ্যা ৭ হাজার ৬৫০।

মালয়েশিয়ার সংসদে দেওয়া পর্যটন, শিল্পকলা ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী তিয়ং কিং সিংয়ের লিখিত জবাব অনুযায়ী, ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত নতুন নীতিমালার অধীনে ৫ হাজার ৯৭২ জন বিদেশি এমএম২এইচের অনুমতিপত্র পেয়েছিলেন। তাদের মধ্যে মূল আবেদনকারী ২ হাজার ১৩৪ জন এবং নির্ভরশীল পরিবারের সদস্য ৩ হাজার ৮৩৮ জন।

অনুমতিপত্রধারীদের জাতীয়তাভিত্তিক তালিকায়ও শীর্ষে রয়েছে চীন। দেশটির ৩ হাজার ৪১৪ জন নাগরিক এ সুবিধা পেয়েছেন। এরপর তাইওয়ানের ৬১১ জন, হংকংয়ের ২৯২ জন, সিঙ্গাপুরের ১৮৪ জন এবং যুক্তরাষ্ট্রের ১৭৪ জন রয়েছেন। অর্থাৎ নতুন নীতিমালার আওতায় অনুমতিপত্র পাওয়া বিদেশিদের মধ্যে চীনের নাগরিকদের প্রাধান্য সবচেয়ে বেশি।

এমএম২এইচ কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়ার অর্থনীতিতেও উল্লেখযোগ্য অর্থ আসছে। উপমন্ত্রী চিউ চুন মানের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত এ কর্মসূচি থেকে দেশটির অর্থনীতিতে মোট ৮৮৫ কোটি রিঙ্গিতের অবদান এসেছে। এর মধ্যে ৫০০ কোটি রিঙ্গিতের বেশি আবাসিক সম্পত্তি কেনার মাধ্যমে এবং ৩৮২ কোটি রিঙ্গিত স্থায়ী আমানত হিসেবে মালয়েশিয়ার ব্যাংকগুলোতে জমা হয়েছে।

এদিকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এমএম২এইচ কর্মসূচির আওতায় ৭৪৪ জন বিদেশি অংশগ্রহণকারী মালয়েশিয়ায় বাড়ি কিনেছেন। তাদের মধ্যে চীনের ৩০৪ জন, তাইওয়ানের ৯১ জন, সিঙ্গাপুরের ৬৩ জন, যুক্তরাষ্ট্রের ৪১ জন, যুক্তরাজ্যের ৪০ জন, হংকংয়ের ৩৪ জন, অস্ট্রেলিয়ার ২৯ জন, বাংলাদেশের ১৯ জন, দক্ষিণ কোরিয়ার ১৫ জন এবং ইন্দোনেশিয়া ও জাপানের ১৪ জন করে রয়েছেন।

এ ছাড়া আরও ২ হাজার ৬৩৭ জন অংশগ্রহণকারী বাড়ি কেনার প্রক্রিয়ায় রয়েছেন। তাদের কেউ জমি বা আবাসিক এলাকা নির্বাচন করছেন, আবার কেউ বাড়ি কেনার চুক্তি চূড়ান্ত করছেন।

এমএম২এইচ কর্মসূচির নতুন নীতিমালায় চারটি শ্রেণি রয়েছে। প্লাটিনাম শ্রেণিতে ২০ বছর, গোল্ডে ১৫ বছর, সিলভারে পাঁচ বছর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা বিশেষ আর্থিক অঞ্চল শ্রেণিতে ১০ বছর মেয়াদি বসবাসের অনুমতিপত্র দেওয়া হয়। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব অনুমতিপত্র নবায়নের সুযোগ রয়েছে।

বিশেষ করে প্লাটিনাম শ্রেণির অনুমতিপত্রধারীরা চাকরি, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ পাবেন। তবে চাকরি বা ব্যবসা করা বাধ্যতামূলক নয়। নির্ধারিত আর্থিক যোগ্যতা, সম্পত্তি কেনা এবং অন্যান্য শর্ত পূরণ করেই এ সুবিধা নিতে হবে।

তবে এমএম২এইচ কর্মসূচি মালয়েশিয়ার নাগরিকত্ব কিংবা স্থায়ী বসবাসের অনুমতি দেয় না। এটি মূলত বিদেশিদের দীর্ঘমেয়াদি সামাজিক ভ্রমণ অনুমতিপত্র। মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, এমন দেশের যোগ্য নাগরিকরা এ কর্মসূচিতে আবেদন করতে পারেন।

মালয়েশিয়ার পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে কর্মসূচিটির প্রচার বাড়াতে হংকং, জাপান ও দক্ষিণ কোরিয়ায় বিশেষ প্রচার কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেও অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এমএম২এইচ কর্মসূচিতে বাংলাদেশের নাগরিকদের অংশগ্রহণের ঐতিহাসিক ভিত্তিও রয়েছে। ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রকাশিত পুরোনো কর্মসূচির জাতীয়তাভিত্তিক পরিসংখ্যানে বাংলাদেশ তৃতীয় অবস্থানে ছিল। ওই সময়ে বাংলাদেশি অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৪ হাজার ৩৩৫ জন। তবে এটি পুরোনো কর্মসূচির পরিসংখ্যান; নতুন নীতিমালার অধীনে বাংলাদেশের আবেদনকারী কিংবা বর্তমানে বসবাসরত বাংলাদেশির সংখ্যা এর সঙ্গে এক করে দেখার সুযোগ নেই।

নতুন কর্মসূচির অধীনে ২০২৫ সালের শেষ পর্যন্ত মালয়েশিয়ায় বাড়ি কেনা বাংলাদেশির সংখ্যা ছিল ১৯ জন। তবে এটি মোট অনুমতিপত্রধারী বাংলাদেশির সংখ্যা নয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ জাতীয়তাভিত্তিক তথ্যে নতুন নীতিমালার অধীনে বাংলাদেশিদের মোট আবেদন, অনুমোদন এবং বর্তমানে বসবাসকারীর পূর্ণাঙ্গ সংখ্যা আলাদাভাবে প্রকাশ করা হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমের টানে, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী

প্রেমের টানে, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থ‌গিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থ‌গিত

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ-মালয়েশিয়ার সহযোগিতা বাড়াতে উদ্যোগ

মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ-মালয়েশিয়ার সহযোগিতা বাড়াতে উদ্যোগ

আরও পড়ুন

মালয়েশিয়ায় ২০ বছর থাকার সুযোগ এমএম২এইচে ২৩ মাসে ৭ হাজার ৬৫০ আবেদন, শীর্ষে চীন

এমএম২এইচে ২৩ মাসে ৭ হাজার ৬৫০ আবেদন, শীর্ষে চীন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

সিঙ্গাপুরে বাংলাদেশির কারাদণ্ড, নেপথ্যে কী?

সিঙ্গাপুরে বাংলাদেশির কারাদণ্ড, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম