Logo
Logo
×

Advertisement

পরবাস

লিসবনের বাংলাদেশ হাউজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Advertisement

Icon

মো. রাসেল আহম্মেদ, পর্তুগাল থেকে

প্রকাশ: ০৯ জুন ২০১৯, ০৭:০৫ এএম

লিসবনের বাংলাদেশ হাউজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Advertisement

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ দূতাবাস লিসবন পর্তুগাল, বাংলাদেশ হাউজে কমিউনিটির নেতৃবৃন্দের সম্মানে ঈদ পুনর্মিলনী আয়োজন করেছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ অনুষ্ঠান শুরু হয়।

 

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকসহ নানান শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

পুনর্মিলনীতে পর্তুগালের রাজধানী লিসবনসহ বিভিন্ন শহরে বসবাসরত ব্যবসায়ী, নারী-পুরুষ ও শিশু সহ প্রায় ২ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

 

লিসবনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক ও তার সহধর্মিনী মিসেস রীমা আরা আগত অতিথিদের অভ্যর্থনা জানান। এসময় বাংলাদেশ হাউজ চত্বর রূপ নেয় একখণ্ড মিনি বাংলাদেশে।

 

পরিবার পরিজন বিহীন বাংলাদেশি প্রবাসীদের হাজার হাজার মাইল দূরের ঈদ উদযাপনে যোগ হয় নতুন মাত্রা। অসংখ্য পরিবারের উপস্থিতিতে পুনর্মিলনী পরিনত হয় বাংলাদেশিদের মিলনমেলায়।

 

এসময় একে অপরের সঙ্গে কৌশল বিনিময় ছাড়াও শেয়ার করেন প্রবাস জীবনের নানান সুখ-দুঃখের কথা। একে অন্যের সঙ্গে প্রকাশ করেন আবেগ অনুভূতিসহ নানান পারস্পারিক বিষয়।

 

এতে উপস্থিত সকলে বাংলাদেশ দূতাবাসের এমন উদ্যোগে সাধুবাদ জানান এবং সামনের দিনগুলোতে এর ধারাবাহিকতা বজায় রাখতে অনুরোধ করেন। বছরে অনন্ত একটি দিন ভাল কাটার প্রত্যয় ব্যক্ত করেন সকলে।

 

আগত অতিথিদের জন্য ছিল বাহারি রকমের সুস্বাদু দেশীয় খাবার দিয়ে মনোরম বিশেষ নৈশভোজের ব্যবস্থা। রাষ্ট্রদূত ও তার সহধর্মিনী আগত মেহমানদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য।

Advertisement

পুনর্মিলনী

Advertisement

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননায় বাংলাদেশের ড. শাহজাহান খান

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননায় বাংলাদেশের ড. শাহজাহান খান

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

স্বপ্নের ইউরোপে প্রবাসজীবন: আয় আছে স্বস্তি নেই

স্বপ্নের ইউরোপে প্রবাসজীবন: আয় আছে স্বস্তি নেই

নানা আয়োজনে দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের মিলনমেলা

নানা আয়োজনে দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের মিলনমেলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম