Logo
Logo
×

Advertisement

পরবাস

স্পেনে কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

Advertisement

Icon

কবির আল মাহমুদ, স্পেন থেকে

প্রকাশ: ০৩ আগস্ট ২০১৯, ১১:৩১ এএম

স্পেনে কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

Advertisement

স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স বার্সেলোনার ১ম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই  শহরের স্থানীয় রেস্টুরেন্ট বুয়েনিসিমোতে রাত সাড়ে দশটায় এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি রাসেল হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিরন নাজমুলের পরিচালনায় রাত সাড়ে দশটায় সভার কার্যক্রম শুরু হয়। কার্যকরী পরিষদের সদস্যরা সংগঠনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন।

সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সোহেল গাজী, কার্যকরী পরিষদের প্রথম সদস্য জনি, সদস্য উত্তম কুমার, কামরান হাসান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হাসান, অর্থ সম্পাদক জাফর হোসাইন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন হারুন, ফয়সাল আহমেদ, অফিস সম্পাদক খালেদ ইকবাল লিটন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহিবুল হাসান খান কয়েশ, ব্যবসায়ী পরিকল্পনা ও সমন্বয় বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল আজম, আন্তর্জাতিক ও কুটনীতি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম।

নেতৃবৃন্দ বার্সেলোনাসহ স্পেনে অবস্থিত সকল বাংলাদেশি ব্যবসায়ীদের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে সংগঠনকে আরো কার্যকরী ও গতিশীল করার জন্য তাগিদ দেন। দেড় ঘণ্টা আলোচনা শেষে সভায় রবিবার (২৫ আগস্ট) সংগঠনের পক্ষে বার্ষিক বনভোজন এবং আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সংগঠনের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।

এ ছাড়া সংগঠনের ব্যবসায়িক পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা পরিচালনার ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে বিজ্ঞ ব্যবসায়ীদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়।

পরে নৈশভোজ শেষে সভাপতি রাসেল হাওলাদার সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Advertisement

সভা

Advertisement

আরও পড়ুন

২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়ে সৌদি কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে?

২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়ে সৌদি কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে?

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

ফ্রান্সে গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

ফ্রান্সে গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম