Logo
Logo
×

Advertisement

পরবাস

বাংলাদেশ ডক্টরস প্লাটফর্ম ইন ফিনল্যান্ডের আত্মপ্রকাশ

Icon

মো. মঞ্জুরে মওলা, ফিনল্যান্ড থেকে

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৯, ০২:৪৪ পিএম

বাংলাদেশ ডক্টরস প্লাটফর্ম ইন ফিনল্যান্ডের আত্মপ্রকাশ

Advertisement

বাংলাদেশ ডক্টরস প্লাটফর্ম ইন ফিনল্যান্ড (বিডিপিএফ) নামে একটি নতুন প্লাটফর্ম আত্মপ্রকাশ করেছে। শনিবার (৩ আগস্ট), বিকেল ৪টা ৩০ মিনিটে ফিনল্যান্ডের ওডি (Oodi) হেলসিঙ্কি সেন্ট্রাল পাবলিক লাইব্রেরীতে পরিচিতিসভার মাধ্যমে এটি আত্মপ্রকাশ করে।

বাংলাদেশি ভাইবোন যারা ফিনল্যান্ড থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং ডক্টরেট ডিগ্রিধারী যারা ফিনল্যান্ডে বসবাস করছেন , তাদের সকলের একত্রিত হওয়ার বা নিজেদের খুঁজে পাবার প্লাটফর্ম- ‘বাংলাদেশ ডক্টরেট প্লাটফর্ম ইন ফিনল্যান্ড’ (বিডিপিএফ)।

বিডিপিএফ,  ব্যক্তি বা যে কোনো দলীয় স্বার্থের ঊর্ধ্বে। বিডিপিএফ এর প্রত্যেক ডক্টর সদস্য  বিশ্বাস করে, তরবারির চেয়ে কলম অনেক বেশি শক্তিশালী এবং নীতির প্রশ্নে বিডিপিএফ অভিন্ন। এ ছাড়াও বিডিপিএফ বিশ্বাস করে, আপনার জ্ঞানের আলোয় সমাজে প্রতিষ্ঠিত হবে জাস্টিস। কারণ, কোন বইপুস্তক, আইন বা স্ট্যাচু নয়, বরং আপনিই সমাজের জাস্টিস। তাই,  বিডিপিএফ মানবতার কল্যাণে কাজ করার মধ্যদিয়ে, ফিনল্যান্ড এ বসবাসরত সকল পেশার বাংলাদেশিদের ফিনিশ সমাজের মূল ধারায় একত্রীকরণ তথা বাংলাদেশের মানুষকে আলোকিত মানুষ হিসেবে উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সকল ডক্টর সদস্য।

 

বিডিপিএফ এর কার্যক্রমকে তরান্বিত করার লক্ষে ড. সৈয়দা সাকিরা হাসানকে প্রচার ও প্রযুক্তিগত অনলাইন শাখার সমন্বয়কারী, ড.  সাইদুল কাজী ও ড. পারভেজ রানা কে কর্মসূচি ও আলোচনা শাখার সমন্বয়কারী এবং ড. আশরাফুল আলম কে অর্থ সচিব করে ৩ সদস্য বিশিষ্ট (ড. মোঃ জাহিদুল হাসান ভূঁইয়া, ড. শিপুল বড়ুয়া এবং ড. শরিফ মাহমুদ হাসান চৌধুরী) একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বিডিপিএফ এর ফাউন্ডিং সদস্য হলেন, ড. মো. মঞ্জুরে মওলা,  ড. মাহবুব রহমান, ড. সাইদুর কাজী, ড. গোলাম মো. সারোয়ার, ড. কামরুল হোসেন,  ড. হারুন রশীদ, ড. শরিফ মাহমুদ হাসান চৌধুরী, ড. আশরাফুল আলম, ড. সৈয়দা সাকিরা হাসান এবং ড. শিপুল বড়ুয়া।

এ ছাড়াও বিডিপিএফ ২০২০ সালে গঠন করবে একটি পূর্ণাঙ্গ উপদেষ্টা কমিটি। বিডিপিএফ এর পূর্ণাঙ্গ গঠনতন্ত্র অনলাইনে প্রকাশ হবে অক্টোবর ২০১৯। এ বিষয়ে কাজ করবেন ডক্টর সদস্য,  আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ কামরুল হোসেন। বর্তমান বিডিপিএর ডক্টর সদস্য সংখ্যা ২২ জন ।

 

পরিচিত সভার সঞ্চালক বলেন, আগামীতে এ সংখ্যা উত্তরোত্তর বাড়তে থাকবে। কারণ,  ফিনল্যান্ড থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনকারী সকল বাংলাদেশি ভাইবোন এই বিডিপিএফ এর ডক্টর সদস্য হিসেবে বিবেচিত। তাই, আপনার আশেপাশের বাংলাদেশি ডক্টরেট ভাইবোনদের বিডিপিএফ এ যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাবেন।

Advertisement

আত্মপ্রকাশ

Advertisement

আরও পড়ুন

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতার ঘোষণা

অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতার ঘোষণা

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম