Logo
Logo
×

Advertisement

পরবাস

বাংলাদেশ অ্যাসোসিয়েশন পর্তুগাল নর্থের বার্ষিক বনভোজন

Advertisement

Icon

মো. রাসেল আহম্মেদ, পর্তুগাল থেকে

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৬ পিএম

বাংলাদেশ অ্যাসোসিয়েশন পর্তুগাল নর্থের বার্ষিক বনভোজন

Advertisement

প্রতিবছরের ন্যায় এবারেও বাংলাদেশ অ্যাসোসিয়েশন পর্তুগাল নর্থের উদ্যোগে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে। পর্তুগালের বানিজ্যিক নগরী পোর্তোর ঐতিহ্যবাহী ও গোল্ড মেডেল প্রাপ্ত সামাজিক এ সংগঠনটির উদ্যোগে উক্ত আয়োজনে লিসবন ও পোর্তো শহরের শতাধিকের বেশি মানুষ অংশগ্রহণ করে।

স্থানীয় সময় রবিবার দিনব্যাপী এ আয়োজনে বিপুলসংখ্যক বাংলাদেশি পরিবারসহ সংগঠনের নেতাকর্মী এবং পোর্তোতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির মানুষজন অংশগ্রহণ করে। এসময় বনভোজনটি বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।

সকাল ৮ টায় দুটি বাস পোর্তো শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের আটলান্টিকের পাড়ের মনোরম পর্যটন শহর ভিয়েনা ডো কেস্টেলোতে পৌঁছায়। পাহাড়ের চূড়া থেকে আটলান্টিক মহাসাগরের অপরূপ সৌন্দর্য্যে উপভোগের পাশাপাশি লিমাও নদীর মনোরম মোহনা সবাইকে মুগ্ধ করে।

ভিয়েনা ডো কেস্টেলোর বিভিন্ন দর্শনিয় স্থান পরিদর্শনের পরে সকলে একত্রে দুপুরের খাবার সম্পূর্ণ করেন। এরপরে সকলে একত্রে আরেকটি দর্শনীয় স্থান পন্থে দ্যা লিমায় পৌছায়। সেখানে সবাই সন্ধ্যা পর্যন্ত ঘুরাঘুরি, সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন বিনোদনধর্মী কার্যক্রম পরিচালনা করেন। পরে সন্ধ্যার পূর্বে সবাই একতে পোর্তো শহরে ফিরে আসেন।

বনভোজনে অংশগ্রহণকারী সকলে সংগঠনের এধরনের সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। প্রবাসীদের বছরে অনন্ত একটি দিন হৈচৈ ও আনন্দ উল্লাসে কাটানোর সুযোগ সৃষ্টি করাতে উপস্থিত সকলে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্ষকরী পরিষদের সদস্য ফারুক হোসেন, কাজল আহমেদ, নজরুল ইসলাম শরীফ, ইদ্রিস মাতবর, আবুল দেওয়ান মবিন, আব্দুল হাই, মুজিবুর রহমান, মোহাম্মদ রাকিব, নজরুল ইসলাম, আবদুর রাজ্জাক, আফজাল হোসেন, মাফিক হোসেন, মনির সোহেল, নবিউল হক, তাজুল ইসলাম প্রমুখ।

Advertisement

বনভোজন

Advertisement

আরও পড়ুন

সৌদিতে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে

সৌদিতে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে

সৌদিতে ছাদ থেকে নির্মাণসামগ্রী পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদিতে ছাদ থেকে নির্মাণসামগ্রী পড়ে বাংলাদেশির মৃত্যু

দেশে ফেরার পথে বিমানে বাংলাদেশির মৃত্যু

দেশে ফেরার পথে বিমানে বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম