Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সৌদিতে ছাদ থেকে নির্মাণসামগ্রী পড়ে বাংলাদেশির মৃত্যু

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:১১ পিএম

সৌদিতে ছাদ থেকে নির্মাণসামগ্রী পড়ে বাংলাদেশির মৃত্যু

নিহত প্রবাসী ফয়সাল মিয়া (৩৬)। ফাইল ছবি

Advertisement

সৌদি আরবে পাঁচতলা ভবনের ছাদ থেকে নির্মাণসামগ্রী পড়ে ফয়সাল মিয়া (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

শনিবার (১০ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফয়সাল মিয়া কটিয়াদী পৌরসভার নামা বোয়ালিয়া মহল্লার মো. চাঁন মিয়ার ছেলে। তিনি সৌদি আরবের মক্কা শহরে আল ইয়ামামা কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ১০ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়ে ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে কর্মস্থলে দায়িত্ব পালনকালে পাঁচতলা ভবনের ছাদ থেকে নির্মাণকাজে ব্যবহৃত একটি ব্লক ফয়সালের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

ফয়সালের বড় ভাই মো. সজল মিয়া জানান, দুর্ঘটনার পর তার ভাইকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফয়সালের রুমমেট জাকির হোসেন মোবাইলে ফয়সালের মৃত্যুর খবর জানান। 

ফয়সালের স্ত্রী কোহিনুর বেগম বলেন, আমার স্বামীই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। এখন সন্তানদের নিয়ে কিভাবে চলব, তা বুঝতে পারছি না। স্বামীর মুখটি শেষবারের মতো দেখার জন্য লাশটি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানাই।

কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া মহল্লার সাবেক কাউন্সিলর ও কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন জানান, ফয়সালের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী-সন্তান ও বৃদ্ধ বাবা-মা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। এ অবস্থায় ফয়সালের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

হামলার শিকার হয়ে ২ দেশে ফোন করল সৌদি

হামলার শিকার হয়ে ২ দেশে ফোন করল সৌদি

সৌদির সবচেয়ে উঁচু ভবনে আবারও হামলা

সৌদির সবচেয়ে উঁচু ভবনে আবারও হামলা

সৌদিতে হামলার ইস্যুতে ভারতের কড়া বার্তা

সৌদিতে হামলার ইস্যুতে ভারতের কড়া বার্তা

বিমানের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

বিমানের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত-নিখোঁজ ২৫

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত-নিখোঁজ ২৫

আরও পড়ুন

নরসিংদীর ঐতিহ্য চার শতাব্দী বুকে নিয়ে তিন গম্বুজ মসজিদ

চার শতাব্দী বুকে নিয়ে তিন গম্বুজ মসজিদ

বাস থেকে অর্থ আদায় চাঁদা দিয়ে পার হতে হয় বরিশাল নগরী

চাঁদা দিয়ে পার হতে হয় বরিশাল নগরী

খুলনায় চাঁদার চাপ, গুলি আতঙ্ক দুই দিনে ৮ স্থানে গুলি ২৪ ঘণ্টায় গ্রেফতার ২২

দুই দিনে ৮ স্থানে গুলি ২৪ ঘণ্টায় গ্রেফতার ২২

ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা কাগজে-কলমে চালু, বাস্তবে নেই

কাগজে-কলমে চালু, বাস্তবে নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম