Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

নরসিংদীর ঐতিহ্য

চার শতাব্দী বুকে নিয়ে তিন গম্বুজ মসজিদ

Icon

বিশ্বজিৎ সাহা, নরসিংদী

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চার শতাব্দী বুকে নিয়ে তিন গম্বুজ মসজিদ

নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে ৪০০ বছরের পুরোনো তিন গম্বুজ মসজিদ -যুগান্তর

Advertisement

নিরিবিলি গ্রাম, চারপাশে সবুজের সমারোহ। এরই মাঝে ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মুঘল আমলের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন প্রায় ৪০০ বছরের পুরোনো তিন গম্বুজ মসজিদ। চার শতাব্দী পেরিয়ে গেলেও মসজিদটি নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে আজও দাঁড়িয়ে আছে স্বমহিমায়। শুধু মুসল্লিদের ইবাদতের স্থান হিসাবেই নয়, মসজিদটি মুঘল আমলের স্থাপত্য শিল্পের সাক্ষী হিসাবেও পরিচিত।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১১২৮ হিজরিতে (১৭১৬-১৭১৭ খ্রিষ্টাব্দ) মুঘল আমলের প্রভাবশালী দেওয়ান শরীফ খানের স্ত্রী জয়নব বিবি মসজিদটি নির্মাণ করেন। সে সময় বর্তমান নরসিংদী অঞ্চল ১৫৮০ থেকে ১৭২২ সাল পর্যন্ত মহেশ্বরদী নামে পরিচিত ছিল।

ইতিহাস ও জনশ্রুতি অনুযায়ী, একসময় ব্রহ্মপুত্র নদের তীর ছিল বেশ কর্মচঞ্চল। বড় বড় পালতোলা নৌযান চলাচল করত। এসব নৌযান দেখতে নদীর পাড়ে মানুষের সমাগম ঘটত। ধারণা করা হয়, নৌযান দেখার জন্য মানুষের এমন সমবেত হওয়ার ঐতিহ্য থেকেই এলাকার নাম পারুলিয়া হয়েছে। প্রায় ১২ বিঘা জমির ওপর বিস্তৃত মসজিদটির স্থাপত্যশৈলীও বেশ আকর্ষণীয়। প্রায় পাঁচ ফুট পুরু দেওয়াল, মজবুত পাথরের স্তম্ভ এবং প্রায় ৬০ ফুট দীর্ঘ মূল নামাজের কক্ষ এর অন্যতম বৈশিষ্ট্য। নামাজের কক্ষের ওপর রয়েছে দৃষ্টিনন্দন তিনটি গম্বুজ।

মসজিদে রয়েছে একটি প্রশন্ত কেন্দ্রীয় প্রবেশপথ। পূর্বদিকে তিনটি দরজার পাশাপাশি উত্তর ও দক্ষিণ পাশেও প্রবেশের ব্যবস্থা রয়েছে। পুরো মসজিদ প্রাঙ্গণ ঘিরে আছে সুরক্ষিত সীমানাপ্রাচীর। ভেতরে রয়েছে প্রশস্ত উঠান এবং উত্তর-পূর্ব কোণে দুটি উঁচু মিনার।

মসজিদের সামনের দেওয়ালে খোদাই করা শিলালিপি এর ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। ফারসি ও বাংলা ভাষায় উৎকীর্ণ ওই শিলালিপিতে উল্লেখ রয়েছে, দেওয়ান শরীফের সওয়াবের উদ্দেশ্যে জয়নব বিনতে নাসির মসজিদটি নির্মাণ করেন। বারান্দার প্রবেশপথের ওপর থাকা শিলালিপিতেও মসজিদ নির্মাণের সময়কাল ও এর পেছনে থাকা ধর্মীয় অনুরাগের পরিচয় পাওয়া যায়।

মসজিদের পূর্ব পাশে একটি পুকুরের তীরে রয়েছে গম্বুজবিশিষ্ট সমাধিসৌধ। সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন দেওয়ান শরীফ খান ও তার স্ত্রী জয়নব বিবি। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১১২৮ হিজরিতে দেওয়ান শরীফ খান মারা যান। এর পরের বছর মৃত্যুবরণ করেন জয়নব বিবি।

এ ছাড়া মসজিদ প্রাঙ্গণে সিঁড়িসহ পাথরে নির্মিত চারটি পুকুর রয়েছে। বর্তমানে এসব পুকুর থেকে পাওয়া আয় মসজিদের রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করা হয়। বিভিন্ন সময় ঐতিহাসিক বৈশিষ্ট্য ও স্থাপত্যের স্বকীয়তা রক্ষায় সংস্কার উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ ২০১২ সালে সংস্কার হয়েছিল। প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ মুসল্লি মসজিদটিতে নামাজ আদায় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমদ বলেন, মসজিদটি শুধু পলাশ উপজেলার নয়, বরং সমগ্র বাংলাদেশের ঐতিহ্যের অংশ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস আইসিইউতে বাড়ছে জীবাণুর দাপট

আইসিইউতে বাড়ছে জীবাণুর দাপট

নরসিংদীর ঐতিহ্য চার শতাব্দী বুকে নিয়ে তিন গম্বুজ মসজিদ

চার শতাব্দী বুকে নিয়ে তিন গম্বুজ মসজিদ

বাস থেকে অর্থ আদায় চাঁদা দিয়ে পার হতে হয় বরিশাল নগরী

চাঁদা দিয়ে পার হতে হয় বরিশাল নগরী

চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী ৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম