Logo
Logo
×

Advertisement

পরবাস

বাংলাদেশির শরীরে কেরোসিন ঢেলে আগুন দিল আফ্রিকান সন্ত্রাসী

Advertisement

Icon

মো. শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকে

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ০৬:১৫ পিএম

বাংলাদেশির শরীরে কেরোসিন ঢেলে আগুন দিল আফ্রিকান সন্ত্রাসী

Advertisement

দক্ষিণ আফ্রিকার লিম্পোপোর জনিন নামক এলাকায় লিমন নামে এক বাংলাদেশিকে রাতে আফ্রিকার সন্ত্রাসীরা কেরোসিন ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেয়। 

সোমবার (৯ ডিসেম্বর) সন্ত্রাসীরা দোকানের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে  লিমনের গায়ে আগুন দিয়ে তাকে দগ্ধ করে।

লিমনের ব্যবসায়িক পার্টনার রেজাউল অন্যত্র কাজ করতে যাওয়ায় সে রাতে দোকানে একা ছিল। এদিকে লিমনের পার্টনার রেজাউল  বাইরের কাজ শেষ করতে দেরী হওয়ায়  অল্প কিছু দূরে পাশের আরেকজন বাংলাদেশির দোকানে থেকে যায়।

ভাগ্যের নির্মম পরিহাস রাতে সেই দোকানেও ডাকাতি হয়। এতে রেজাউল সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়। সেখানকার সকল প্রবাসীরা এ ঘটনাকে রহস্যজনক বলে মন্তব্য করছে।

বর্তমানে দুইজনই আশংকাজনক অবস্থায় স্থানীয় দুইটি পৃথক হাসপাতালে চিকিৎসাধীন। লিমনের দেশের বাড়ি বিক্রমপুর এবং রেজাউলের দেশের বাড়ি মানিকগঞ্জ।

Advertisement

আফ্রিকান সন্ত্রাসী আগুন

Advertisement

আরও পড়ুন

‘নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ’

‘নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ’

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননায় বাংলাদেশের ড. শাহজাহান খান

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননায় বাংলাদেশের ড. শাহজাহান খান

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

স্বপ্নের ইউরোপে প্রবাসজীবন: আয় আছে স্বস্তি নেই

স্বপ্নের ইউরোপে প্রবাসজীবন: আয় আছে স্বস্তি নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম