স্পেনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিবের বিদায়ী সংবর্ধনা
Advertisement
কবির আল মাহমুদ, স্পেন থেকে
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৯:৩৯ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ দূতাবাস স্পেনের প্রথম (শ্রম) সচিব এম শরিফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে স্পেনে বাংলাদেশিদের একমাত্র ঐক্যের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন।
মঙ্গলবার দেশটির রাজধানী মাদ্রিদের একটি অভিজাত রেস্টুরেন্টে স্থানীয় সময় রাত ১০টায় এ সংবর্ধনা দেয়া হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের পরিচালনায় এসময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সহসভাপতি সিনিয়র আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা সায়েম সরকার, অ্যাডভোকেট তারেক হোসাইন এবং অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক কবির আল মাহমুদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এম শরিফুল ইসলাম সুদীর্ঘ ৫ বছর স্পেন দূতাবাসে সততা, মেধা ও দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করেন এবং স্পেনে বাংলাদেশি শ্রম বাজার বিস্তারে কার্যকারী ভূমিকাসহ সকল প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করেন।
নেতৃবৃন্দ, বিদায়ী প্রথম (শ্রম) সচিব এম শরিফুল ইসলামের ভবিষ্যত কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।
প্রথম (শ্রম) সচিব এম শরিফুল ইসলাম তার বিদায়ী বক্তব্যে স্পেন প্রবাসী সকল বাংলাদেশিদের সহযোগিতার কথা স্মরণ করেন। তাদের সকলের মঙ্গল কামনা করেন এবং প্রবাসী সকল বাংলাদেশিদের মিলেমিশে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।
পরিশেষে বিদায়ী প্রথম (শ্রম) সচিবের হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরসহ কমিউনিটি নেতৃবৃন্দ।
