Logo
Logo
×

Advertisement

পরবাস

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি ফিনল্যান্ডের খোলা চিঠি

Icon

ড. মো. মঞ্জুরে মওলা, ফিনল্যান্ড থেকে

প্রকাশ: ২০ জুন ২০২০, ০৩:৪৭ এএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি ফিনল্যান্ডের খোলা চিঠি

ফিনল্যান্ডের হেলসিংকিতে অবস্থিত ইউনিভার্সিটি অব আর্ট অ্যান্ড ডিজাইন। ছবি: ফ্যাশনিস্তা

Advertisement

ফিনল্যান্ডে বিভিন্ন স্তরের শিক্ষা লাভের জন্য বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের সংখ্যা বেড়েই চলেছে। ছাত্র-ছাত্রীদের সবাই ব্যক্তিগত প্রচেষ্টা ও মেধার ওপর নির্ভর করেই ফিনল্যান্ডে পড়তে আসেন। বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস কিংবা কনস্যুলেট অফিস না থাকার কারণে ছাত্র-ছাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। 

কেননা, অর্থনৈতিক ঝুঁকি, শারীরিক ও মানসিক ঝুঁকিকে সামনে রেখে ছাত্র-ছাত্রীরা ফিনল্যান্ডে পড়াশুনা করার জন্য ভারতে যেতে হয়  দুইবার। প্রথম ধাপে ছাত্র-ছাত্রীদের সশরীরে পড়াশুনার দরখাস্ত জমা দিতে হয় ভারতের ফিনিশ দূতাবাস কর্তৃক নিযুক্ত ভিএফএস গ্লোবাল সার্ভিস সেন্টারে। 

যদিও ঢাকাতে অবস্থিত ভিএফএস-এর শাখা পৃথিবীর অন্যান্য দেশে (যেমন যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক) পড়াশুনা করতে ইচ্ছুক বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের জন্য সেবা প্রদান করে বা করে থাকে।     

দ্বিতীয় ধাপে সুদূর দিল্লিতে অবস্থিত ফিনল্যান্ডের দূতাবাস থেকে গ্রহণযোগ্য দরখাস্তকারী বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের নিতে হয় রেসিডেন্ট পারমিট কার্ড। এছাড়াও ফিনল্যান্ডে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের ভাষ্যনুযায়ী ভারতের ভিসা পেতেও তারা সম্মুখীন হন বিভিন্ন ঝামেলায়।
 
উপরে বর্ণিত ফিনল্যান্ডে পড়তে ইচ্ছুক বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের সমস্যাকে তুলে ধরার মাধ্যমে তা লাঘব করার জন্য বাংলাদেশ ডক্টরেট প্লাটফর্ম ইন ফিনল্যান্ড (রেজিঃ আর-বিডিপিএফ, আর ওয়াই ৩১১৭০৩২-৮) গত ১৬ জুন ড. মো. মঞ্জুরে মওলা, ড. সাইদুল কাজী, ড. এএইচএম সামসুজ্জোহা এবং ড. সাইফুল আলম স্বাক্ষরিত একটি চিঠি (ই-মেইল) প্রেরণ করেছে ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রীর কাছে।   

চিঠিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে অবস্থিত নরডিক যে কোন দেশের দূতাবাস বা ঢাকাতে অবস্থিত ভিএফএস গ্লোবাল শাখা বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের ফিনল্যান্ডে পড়াশুনা করার রেসিডেন্ট পারমিট সংক্রান্ত সেবা প্রদান করলে আগামীতে ফিনল্যান্ডে পড়তে ইচ্ছুক বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের কোনো প্রকার ঝামেলা বা ঝুঁকিতে পড়তে হবে না।
  
বাংলাদেশ ডক্টরেট প্লাটফর্ম ইন ফিনল্যান্ড বিশ্বাস করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুন্দর দৃষ্টিভঙ্গি ফিনল্যান্ডে পড়তে ইচ্ছুক বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের সমস্যাকে কিছুটা হলেও লাঘব করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।    

Advertisement

ফিনল্যান্ড

Advertisement

আরও পড়ুন

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতার ঘোষণা

অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতার ঘোষণা

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম