Logo
Logo
×

Advertisement

পরবাস

ফিনল্যান্ডে বাংলা নববর্ষ বরণ করতে বিশেষ আয়োজন

Icon

মঞ্জুরে মওলা,  ফিনল্যান্ড থেকে

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ১০:১১ পিএম

ফিনল্যান্ডে বাংলা নববর্ষ বরণ করতে বিশেষ আয়োজন

Advertisement

বাংলা দিনপুঞ্জির নতুন বছরকে বরণ করতে ‘বাংলা নববর্ষ ১৪২৮: সমকালীন ভাবনা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ডক্টরস প্লাটফর্ম ইন ফিনল্যান্ড (বিডিপিএফ)। রোববার ফিনল্যান্ড জুমের মাধ্যমে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ প্রধান আলোচক হিসেবে বলেন, আমাদের চিন্তা-চেতনা ও ভাবনায় নববর্ষ বিকাশে বাংলা নববর্ষের গুরুত্ব অনস্বীকার্য। ইসলামী হিজরি ৯৬৩ সাল থেকে গণনাকৃত বাংলা দিনপুঞ্জি সৌর দিনপুঞ্জিতে রূপদান করেন আমির ফুল্লাহ সিরাজি। 

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ অনেকটা আক্ষেপ করে বলেন, প্রেম-ভালোবাসাকে গণতান্ত্রিক বেষ্টনীতে আবদ্ধ করে রাখা যেমন ঠিক হবে না,  তেমনি  নববর্ষকে একটি ধর্মীয় দৃষ্টিতে না দেখাই শ্রেয়। তবে বর্তমানে নববর্ষ পালন অনেকটা স্বেচ্ছাচারিতায় রূপ নিয়েছে, এখান থেকে বের হয়ে আসতে হবে। 

জুম ভার্চুয়াল আলোচনায় সারা বিশ্বের বাংলাদেশি ডক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ থেকে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ড. একেএম সাইফুল্লাহ, ড. সুনিল কুণ্ডু, ড.  লিঙ্কন (জাপান), ড. শাহেনুল ইসলাম পালোয়ান (ডেনমার্ক), ড. মিনহাজ-উল হক (ইতালি), ড. আশরাফ ইসলাম (সিঙ্গাপুর), ড. সালাউদ্দিন আহমেদ (যুক্তরাষ্ট্র), ড. মো. হাফিজুল ইসলাম রবিন (সুইডেন), ড. সৈয়দ মাসুদ সরকার (মিসর), ড.  ফিরোজ খান (মালয়েশিয়া), ড.  রবিউল আহসান (সৌদি আরব), ড.  ইসমত জাকিয়া রহমান (আয়ারল্যন্ড), ড. সিদ্দিকুর রহয়ান ওসমানী, ড. লুতফর রহান লতা এবং ড. এন্ড্রে সরকার (যুক্তরাষ্ট্র), ড. মহিদুল খান (এস্তোনিয়া), ড.  ইব্রাহিম খলিন (আয়ারল্যান্ড), ড.  মমতাজ আলী (দক্ষিণ আফ্রিকা), ফিনল্যান্ড থেকে ড.  কামরুল হোসেন, ড.  তাহমিনা খানম, ড. কাশিফ নিজাম খান, ড. করিম উল্লাহ্, ড.  জাহাঙ্গীর আলম, ড. জহিরুল ইসলাম, ড. করিম উল্লাহ, ড. নাজিমুল ইসলাম, ড. আমিনুল ইসলাম, ড.  আশরাফুল আলম, ড. এম এস হারুন- অর- রশিদ, ড. অসীম কর, ড. কামাল উদ্দিন, ড. গোলাম মো. সারোয়ার, ড. মনজুর আলম, ড. এমএস সফিকুল আলম, ড. এএমএইচ সামসুজ্জোহা, ড. সাইদুর  কাজী, ড. মো. সানাউল হক, ড.  ইয়াছিনুর রহমান, ড. মো. মুঞ্জুরে মওলা (মুঞ্জুর)। 

এছাড়াও বিডিপিএফের ভার্চুয়াল আলোচনায় ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে সরাসরি যুক্ত হয়েছিলেন বিশ্বের ১৯ হাজার ৪১৭ জন বাংলাদেশি।

Advertisement

নববর্ষ

Advertisement

আরও পড়ুন

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতার ঘোষণা

অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতার ঘোষণা

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম