Logo
Logo
×
   

Advertisement

পরবাস

শারজায় হাজার বছরের পুরনো পবিত্র কোরআনের কপি

Advertisement

Icon

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে

প্রকাশ: ১৪ জুন ২০২১, ০৪:০৭ এএম

শারজায় হাজার বছরের পুরনো পবিত্র কোরআনের কপি

Advertisement

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ নগরীর বিখ্যাত আল কোরআন একাডেমিতে হাজার বছরের পুরনো পবিত্র কোরআনের ১৭টি প্রাচীন কপি সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত কোরআনের কপিগুলো ৭১৯-১৭৮৫ সালের মধ্যে তৈরি বলে মনে করা হয়।

পবিত্র কোরআনের প্রাচীন কপি সংগ্রহ ও ইসলামী সভ্যতা ও সংস্কৃতির বিভিন্ন উপাদান সংরক্ষণে আরব আমিরাতের শারজায় প্রতিষ্ঠিত আল কোরআন একাডেমি দীর্ঘদিন যাবৎ কাজ করছে।

কোরআন একাডেমির মহাসচিব শেখ শেরজাদ আবদুল রহমান তাহের জানান, সম্প্রতি নতুন যুক্ত হওয়া কোরআনে প্রাচীন কপিগুলো কোরআন একাডেমির অনন্য সংযোজন। শারজাহভিত্তিক কোরআন একাডেমি ইতিমধ্যে কোরআনের দুর্লভ কপির অনন্য স্থান হয়েছে এবং শিগগির তা ইসলামী নিদর্শনাবলি সংরক্ষণে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ অত্যাধুনিক জাদুঘরে পরিণত হবে।

Advertisement

শারজাহ হাজার বছর পুরনো পবিত্র কোরআন কপি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম