Logo
Logo
×

Advertisement

পরবাস

স্পেনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপিত

Icon

কবির আল মাহমুদ, স্পেন থেকে    

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০১:২৫ এএম

স্পেনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপিত

Advertisement

স্পেনের  রাজধানী মাদ্রিদে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। এ দিন বৌদ্ধ ভিক্ষুরা আত্মার অপবিত্রতা ও কলুষতা থেকে পবিত্র হওয়ার জন্য তিন মাসব্যাপী নির্জন আশ্রমে বাস শেষে প্রবারণা পূর্ণিমার মাধ্যমে লোকারণ্যে ফিরে আসেন। একে আশ্বিনী পূর্ণিমাও বলা হয়। 

বিশেষ এ দিবস উপলক্ষে রোববার (৩১ অক্টোবর) বাংলাদেশ বৌদ্ধ একতা সংঘ স্পেনের উদ্যোগে মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে দিনব্যাপী ছিল নানা আয়োজন। বৌদ্ধ ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বৌদ্ধপূজা, প্রসাদ বিতরণ, প্রার্থনা, কোমলমতি শিশু-কিশোরদের ত্রিপিটক পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি ও প্রদীপ প্রজ্বালন, ধর্মীয় নির্দেশনা প্রদানসহ বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়।
 
দুপুরে অনুষ্ঠিত ধর্মীয় সভায় পুণ্যার্থীদের উদ্দেশে ধর্মদেশনা দেন ফ্রান্সের বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার আন্তর্জাতিক ধ্যান কেন্দ্রের উপাধাক্ষ কল্যাণরত্ন থেরো মহোদয়। সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ একতা সংঘ স্পেনের সভাপতি বিপ্লব বড়ুয়া। বাংলাদেশ বৌদ্ধ একতা সংঘ স্পেনের সাধারণ সম্পাদক বিপুল বড়ুয়ার সঞ্চালনায় পুণ্যার্থীদের পক্ষে পঞ্চশীল প্রার্থনা করেন বাংলাদেশ বৌদ্ধ একতা সংঘ স্পেনের সভাপতি বিপ্লব বড়ুয়া। অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্ব শান্তির জন্য সমবেত প্রার্থনা এবং বক্তব্য দেন- আদর্শন বড়ুয়া, জিদেন বড়ুয়া, সজন বড়ুয়া, সুমন বড়ুয়া (সালু), সজল বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া(আদেশ), বিপ্লব বড়ুয়া, অপু বড়ুয়া, সন্তোষ বড়ুয়া, সুমন বড়ুয়া, রিপন বড়ুয়া, বিপুল বড়ুয়া, রিমন বড়ুয়া, মিটু বড়ুয়া, সেতু বড়ুয়া, কানন বড়ুয়া, সুচন্দা বড়ুয়া, হিমা বড়ুয়া, শর্মি বড়ুয়া, সোনিয়া বড়ুয়া(সুস্মিতা, রুম্পা বড়ুয়া, শতাব্দী বড়ুয়া, ডেজী বড়ুয়া, সুবর্ণা বড়ুয়া, ঋতুপর্ণা বড়ুয়া প্রমুখ।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ বৌদ্ধ একতা সংঘ স্পেনের সভাপতি বিপ্লব বড়ুয়া প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব উল্লেখ করে তিনি এ উৎসবের দিনে সরকারি ছুটি ঘোষণার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। 

প্রবারণা পূর্ণিমায় আসা পুণ্যার্থীরা জানান, পৃথিবীতে সব মানুষ যেন শান্তিতে একসঙ্গে বসবাস করতে পারে; যার যার ধর্ম সঠিকভাবে পালন করতে পারে এবং বিশ্ব যেন মহামারি করোনা থেকে মুক্তি পায় সেই প্রার্থনা করা হয়েছে।

উল্লেখ্য, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসব পালিত হয়। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব।
 

Advertisement

প্রবারণা

Advertisement

আরও পড়ুন

দেখতে আকর্ষণীয় হলেও প্রাণঘাতী, মৃত অবস্থাতেও বিপজ্জনক ‘ব্লু ড্রাগন’

দেখতে আকর্ষণীয় হলেও প্রাণঘাতী, মৃত অবস্থাতেও বিপজ্জনক ‘ব্লু ড্রাগন’

মালয়েশিয়ার পেনাংয়ে পাঁচ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা

মালয়েশিয়ার পেনাংয়ে পাঁচ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মালয়েশিয়ায় ৩৪ কারখানায় একযোগে অভিযান, বাংলাদেশিসহ আটক ৫১৯

মালয়েশিয়ায় ৩৪ কারখানায় একযোগে অভিযান, বাংলাদেশিসহ আটক ৫১৯

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম