Logo
Logo
×

Advertisement

পরবাস

মালয়েশিয়ায় আগুনে পুড়ে ২ বাংলাদেশির মৃত্যু, আহত ৪

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ১১:৩২ এএম

মালয়েশিয়ায় আগুনে পুড়ে ২ বাংলাদেশির মৃত্যু, আহত ৪

Advertisement

মালয়েশিয়ায় আগুনে পুড়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রি সোলেমানের একটি ছাপাখানায় অগ্নিকাণ্ডে এ ঘটনা ঘটে। এ সময় দগ্ধ হয়েছেন আরও চার বাংলাদেশি।

সেলাঙ্গর রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) সহকারী অপারেশন ডিরেক্টর মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন বলেছেন, তিনি ভোর ৪টা ১৪ মিনিটে ঘটনার বিষয়ে একটি ফোন পাওয়ার পর 'বান্ডারবারু বাঙ্গী ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), কাজাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), সেমেনিহ ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) এবং সেরদাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) থেকে ২৩ সদস্য এবং ১৩ কর্মকর্তা দ্রুত ছুটে যান ঘটনাস্থলে।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বাংলাদেশি ছয় শ্রমিক ওই কারখানায় আটকা পড়েছিলেন। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও বাকি দুজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ। এদিকে আগুনে দগ্ধদের চিকিৎসা চলছে এবং যে দুজন বাংলাদেশি মারা গেছেন তাদের লাশপরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

মালয়েশিয়া মুত্যু আগুন

Advertisement

আরও পড়ুন

২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়ে সৌদি কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে?

২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়ে সৌদি কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে?

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

ফ্রান্সে গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

ফ্রান্সে গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম