Logo
Logo
×
   

খাবারের গুনাগুন

ওজন কমানোসহ বেদানার যত গুণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০২:০২ পিএম

ওজন কমানোসহ বেদানার যত গুণ

ফলের পুষ্টিগুণ নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমাদের দেশীয় সুস্বাদু ফল বেদানা। এর মধ্যে যত ধরনের প্রোটিন, ভিটামিন ও খনিজ রয়েছে তা অন্য কোনো খাবারে নেই। তবে পুষ্টিবিদদের কাছে নানা রকম ফলের মধ্যে বেদানার কদর সবচেয়ে বেশি। 

পুষ্টিগুণ বিচার করলে দেখা যাবে, বেদানার মধ্যে রয়েছে প্রায় ৯৩ ক্যালরি। প্রোটিন রয়েছে আড়াই গ্রামের মতো। ফ্যাটের পরিমাণ নামমাত্র। তাই নিয়মিত খেলেও ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এ ছাড়া বেদানায় এমন কিছু খনিজ ও অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যেগুলো সামগ্রিকভাবে শরীরের জন্য ভালো।

বেদানা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এর মধ্যে রয়েছে পটাশিয়াম ও ভিটামিন সি। প্রতিদিন বেদানার রস খেলে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এর অ্যান্টিঅক্সিড্যান্ট গুণও গ্রিন টি বা রেড ওয়াইনের থেকে প্রায় তিন গুণ বেশি। 

এর মধ্যে রয়েছে তিন প্রকার অ্যান্টিঅক্সিড্যান্ট। ট্যানিন, অ্যান্থোসিয়ানিন ও এলাজিক অ্যাসিড। অ্যান্থোসিয়ানিন দেহ কোষ সুস্থ রাখার ফলে ভাইরাসের সংক্রমণ রুখতে পারে। ফোলা ভাব কমে, ক্ষয় রুখতে পারে।

আর বেদানায় রক্তচাপ স্বাভাবিক রাখে। প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট থাকার কারণে বেদানা সিস্টোলিক ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে স্ট্রেস ও টেনশন কমে। হার্টের সমস্যা থাকলে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে।

আবার বেদানা খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। আর্টারি পরিষ্কার রাখতে সাহায্য করে এ ফল। বেদানার রস তাই রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণ উপযোগী। এর পলিফেনল অ্যান্টিঅক্সিড্যান্ট কার্ডিওভাসকুলার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে রোজ খান বেদানার রস।

ফল পুষ্টিগুণ কোলেস্টেরল অ্যান্টিঅক্সিড্যান্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .