Logo
Logo
×
   

খাবারের গুনাগুন

সত্যিই ডিম খেলে লম্বা হওয়া যায়, এ বিষয়ে যা বললেন পুষ্টিবিদ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৪:০৫ পিএম

সত্যিই ডিম খেলে লম্বা হওয়া যায়, এ বিষয়ে যা বললেন পুষ্টিবিদ

শরীরের প্রয়োজনীয় প্রোটিনের জোগান দেয় ডিম। বিভিন্ন গবেষণা জানাচ্ছে— ডিম আপনার শারীরিক উচ্চতা বৃদ্ধিতেও সাহায্য করে। সত্যিই ডিম খেলে লম্বা হওয়া যায়। বাড়ন্ত বয়সে যদি শিশুকে ডিম খাওয়ানো যায়, তাহলে তার উচ্চতা নিয়ে ভাবনা থাকবে না।

ডিম খেলে লম্বা হওয়া যায়—

ডিম এমন একটি খাবার, যার প্রতি সবারই কমবেশি টান আছে। বাড়ির শিশুরাও ডিম খাওয়া নিয়ে বিশেষ কোনো আপত্তি করে না। আবার খাদ্যতালিকায় ডিমের পদ থাকলে বড়দের মুখেও হাসি ফোটে। ডিমের স্বাদ নিয়ে ছোট-বড় দুপক্ষই একমত।

শরীরে প্রোটিনের জোগান দেয় ডিম। আর প্রোটিন তো আছেই, সেই সঙ্গে ডিমে রয়েছে ভিটামিন৬, ভিটামিন১২, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, থিয়ামিন, আয়রন, জিংক, ভিটামিন ডিসহ নানা উপকারী উপাদান। গবেষকরা বলছেন— ডিম উচ্চতা বৃদ্ধিতেও সাহায্য করে। বাড়ন্ত বয়সে যদি শিশুকে ডিম খাওয়ানো যায়, তাহলে তার উচ্চতা নিয়ে কোনো চিন্তা থাকবে না। এমনটিই বলেছেন পুষ্টিবিদ চৈতালি মণ্ডল। 

চৈতালি মণ্ডল বলেন, ডিমের সঙ্গে উচ্চতার একটি সম্পর্ক রয়েছে। ৩০ পেরোনো কেউ যদি এখন লম্বা হওয়ার আশায় ডিম খেতে শুরু করেন, তাহলে সেই ইচ্ছে পূরণ হবে না। কারণ বাড়ন্ত বয়সে যদি শিশুকে পর্যাপ্ত পরিমাণে ডিম খাওয়ানো যায়, তা হলে উচ্চতা সত্যিই বাড়ে। ডিমে এমন কিছু উপাদান রয়েছে, যা উচ্চতা বাড়িয়ে তোলে। প্রতিদিন একটি করে ডিম যদি শিশুকে খাওয়ানো যায়, তা হলে উপকার পাওয়া যাবে। তবে শুধু ডিম খাওয়ালে তো চলবে না। পাশাপাশি দৌড়ঝাঁপও করতে হবে। তিনি বলেন, ডিম খাওয়া তো নিঃসন্দেহে ভালো। তবে ডিম ছাড়াও এমন কিছু খাবার রয়েছে, যেগুলো শিশুর উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করবে। যেমন—

দুধ

আপনার শিশুসন্তান দুধ না খেতে চাইলেও রোজ দুধ খাওয়াতে হবে। দুধে প্রচুর মাত্রায় ক্যালশিয়াম থাকে, যা হাড় মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুধ প্রোটিনেরও ভালো উৎস। প্রোটিন কোষ বৃদ্ধিতেও সাহায্য করে। শিশুদের উচ্চতা বৃদ্ধিতে দুধ বেশ সহায়ক। দুধ ছাড়াও পনির, টক দই, চিজও খাওয়ানো যেতে পারে।

সয়াবিন

সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা দেহের কোষ ও হাড়ে গঠনে সাহায্য করে। তাই শিশুদের ডায়েটে প্রতিদিন খাদ্যতালিকায় অবশ্যই সয়াবিন রাখুন।

শাকসবজি

মেথি, পালংশাক, বাঁধাকপির মতো সবজিতেও প্রচুর মাত্রায় ভিটামিন সি, ভিটামিন কে, ক্যালশিয়াম, আয়রন ও ম্যাগনেশিয়ামে ভরপুর থাকে। এসব উপাদান শিশুদের উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে।

শরীর প্রোটিন ডিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .