Logo
Logo
×

Advertisement

খেলা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৮:৫৯ পিএম

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস

Advertisement

আজ মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলায় একধাপ এগিয়ে যায় বাংলাদেশ নারী ফুটবল দল।

এদিন গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন-তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করে। এতে সি গ্রুপ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।

ফলে প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপের মূলপর্বে খেলার সুযোগ পেল। আগামী বছর অস্ট্রেলিয়ায় হবে এশিয়া কাপ ফুটবল।

দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট হলো ৬। স্বাগতিক মিয়ানমারের পয়েন্ট ৩, বাহরাইন ও তুর্কেমেনিস্তানের পয়েন্ট সমান এক করে।

বাংলাদেশ শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হারলে এবং মিয়ানমার বাহরাইনের বিপক্ষে জিতলে তখন দুই দলের পয়েন্ট সমান ৬ হবে।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী প্রথমে হেড টু হেড বিবেচনায় বাংলাদেশ মিয়ানমারকে হারানোয় বাংলাদেশ গ্রুপ সেরা হিসেবে গণ্য হবে। ফলে আজই বাংলাদেশের এশিয়া কাপ নিশ্চিত হলো।

বাহরাইন-তুর্কমেনিস্তান ম্যাচটি বেশ উত্তেজনাপূর্ণ ছিল। ম্যাচের শেষ দিকে তুর্কমেনিস্তান ২-১ গোলে লিড নেয়। তুর্কমেনিস্তান ম্যাচটি জিতলে বাংলাদেশকে পরবর্তী ম্যাচে ন্যূনতম ড্র করতে হতো।

কারণ তুর্কমেনিস্তান বাংলাদেশকে হারালে তখন তাদেরও ছয় পয়েন্ট হওয়ার সুযোগ থাকত। আবার মিয়ানমার শেষ ম্যাচে বাহরাইনকে হারালে তখন তিন দলের ছয় পয়েন্ট হতো। সেই সময় বড় জটিলতায় পড়তো গ্রুপটি।

৫ জুলাই বাংলাদশে তুর্কমেনিস্তান ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতার। ঐ ম্যাচে হারলেও বাংলাদেশের এশিয়া কাপ খেলায় কোনো বাধা থাকবে না।

আজ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে প্রথমবারের মতো হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপের টিকিট নিশ্চিত করে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ওল্ড ট্রাফোর্ডে দুঃসময়, এবার কি দ্বিতীয় বিভাগে নামবে ইউনাইটেড?

ওল্ড ট্রাফোর্ডে দুঃসময়, এবার কি দ্বিতীয় বিভাগে নামবে ইউনাইটেড?

ইয়ামালকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা

ইয়ামালকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা

দলকে কঠোর পরামর্শ মরিনিওর, একাদশে আসছে তিন পরিবর্তন

দলকে কঠোর পরামর্শ মরিনিওর, একাদশে আসছে তিন পরিবর্তন

লা লিগায় এমবাপ্পে-ইয়ামালের লজ্জার রেকর্ড

লা লিগায় এমবাপ্পে-ইয়ামালের লজ্জার রেকর্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম