Logo
Logo
×

Advertisement

সরকার

শহীদ হাদির নামে নৌ-অ্যাম্বুলেন্স উদ্বোধন

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম

শহীদ হাদির নামে নৌ-অ্যাম্বুলেন্স উদ্বোধন

ছবি: যুগান্তর

Advertisement

ভোলার মনপুরায় বিআইডব্লিউটিএর পক্ষ থেকে দ্বীপবাসীদের জরুরি চিকিৎসার জন্য দেওয়া অ্যাম্বুলেন্সের নাম রাখা হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির নামে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ওই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন নৌ ও পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

উপদেষ্টা বলেন, এই দ্বীপের মানুষরা দীর্ঘদিন অবহেলিত। এখানে গেল দেড় বছরে অল্প অল্প করে অনেক উন্নয়ন করা হয়েছে। মানুষের জীবন রক্ষার জন্য জরুরি চিকিৎসা প্রয়োজন, তার জন্যই এ নৌ অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে।

তিনি বলেন, এটি এমন এক ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে যিনি স্বপ্ন দেখতেন বৈষম্যহীন সমাজ ব্যবস্থার। যিনি মানুষের অধিকারের জন্য কথা বলতেন। তার স্বপ্নপূরণে এ নামকরণ করা হয়। শহীদ ওসমান হাদি মানুষের মধ্যে বেঁচে থাকবেন বলেও জানান তিনি।

 উপদেষ্টা নৌ-অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন মনপুরা উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেনের হাতে। এ সময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেল্লাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তুরস্কে নূহ (আ.) এর নৌকার খোঁজ? রাডারে মিলল ‘মানবসৃষ্ট কাঠামো’

তুরস্কে নূহ (আ.) এর নৌকার খোঁজ? রাডারে মিলল ‘মানবসৃষ্ট কাঠামো’

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহনমন্ত্রী

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহনমন্ত্রী

সাইপ্রাস উপকূলে যাত্রীবাহী নৌযান ডুবে নিহত ৮

সাইপ্রাস উপকূলে যাত্রীবাহী নৌযান ডুবে নিহত ৮

চীন–পাকিস্তান মোকাবিলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবাহিনী গড়ছে ভারত

চীন–পাকিস্তান মোকাবিলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবাহিনী গড়ছে ভারত

বৈরী আবহাওয়া উপেক্ষা করে নৌপথে ঈদযাত্রা

বৈরী আবহাওয়া উপেক্ষা করে নৌপথে ঈদযাত্রা

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

আরও পড়ুন

নতুন দায়িত্ব পেলেন মন্ত্রী আমির খসরু

নতুন দায়িত্ব পেলেন মন্ত্রী আমির খসরু

২০২৭ সালের তালিকা ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি সরকারি প্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ ব্যবহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

সরকারি প্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ ব্যবহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম