Logo
Logo
×
   

Advertisement

সরকার

রোজায় বাজারমূল্য স্থিতিশীল রাখার মতো পর্যাপ্ত সরবরাহ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম

রোজায় বাজারমূল্য স্থিতিশীল রাখার মতো পর্যাপ্ত সরবরাহ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: যুগান্তর

Advertisement

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রাখা বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম একটি কাজ। যে সময়ে আমরা দায়িত্ব নিয়েছি, তার পরের দিন থেকে রোজা শুরু হয়েছে। আমাদের রি-অ্যাকশন সময়টা ছিল না। তবে ভালো দিকটা হচ্ছে, আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে, তা বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত।

সিলেট নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দীর্ঘ নির্বাচনি প্রচারে আমার প্রত্যেকটা বক্তব্যে এসব উল্লেখ করেছি। আমার ইশতেহারে যা আছে, আগামী পাঁচ বছরে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।

তিনি বলেন, যেসবের সঙ্গে সিলেটের মানুষের জীবনমান উন্নয়নের প্রশ্ন সরাসরি জড়িত। আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আইটি সংশ্লিষ্ট বিভিন্ন পেশার প্রসার করতে চাই। এআই সেক্টর তৈরি করতে চাই।

মন্ত্রী বলেন, আমাদের পাশের দেশ ভারত বড় বড় ডিজিটাল স্কিম গ্রহণ করেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে। আমাদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে।

এ সময় বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সংসদ সদস্য এম এ মালিক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম