Logo
Logo
×

Advertisement

জাতীয়

তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশের চামড়া, নন-লেদার, তৈরি পোশাক ও জাহাজ নির্মাণ খাতে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি তুরস্কের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণে শুল্ক ও কাস্টমসসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (২ নভেম্বর) ইস্তাম্বুলের হিলটন হোটেলে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় তুলে ধরেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা এবং বিদ্যমান বাধা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতগুলোয় বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে তুর্কি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। বিশেষ করে চামড়া ও নন-লেদার পণ্য, তৈরি পোশাক এবং জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।

এ সময় তুরস্কের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও কাস্টমসসংক্রান্ত প্রতিবন্ধকতার বিষয়টি তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। এসব বাধা নিরসন এবং অতিরিক্ত শুল্ক কমাতে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা চান তিনি।

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত বাণিজ্যিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে। বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কমসেকের ৪২তম মিনিস্ট্রিয়াল মিটিংয়ে অংশ নিতে তুরস্কে সফর করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় এরদোগান

৩ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় এরদোগান

রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগান

রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগান

তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ

তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ

তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধস, নিহত ৩

তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধস, নিহত ৩

এরদোগান-ট্রাম্পের ফোনালাপ, কী কথা হলো?

এরদোগান-ট্রাম্পের ফোনালাপ, কী কথা হলো?

ভোজ্যতেলের দাম বাড়বে কিনা, যা জানালেন বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম বাড়বে কিনা, যা জানালেন বাণিজ্যমন্ত্রী

আরও পড়ুন

প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্পিকারের সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিসভার বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিসভার বৈঠক

তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে

তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম