Logo
Logo
×

Advertisement

সরকার

কোনো বিশেষ দেশের প্রতি অতি নির্ভরশীলতা নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

কোনো বিশেষ দেশের প্রতি অতি নির্ভরশীলতা নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। ছবি: সংগৃহীত

Advertisement

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি হবে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে পরিচালিত। কোনো বিশেষ দেশের প্রতি অতি নির্ভরশীলতা নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা।

ভিসা জটিলতা প্রসঙ্গে তিনি জানান, সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে সকালে ঢাকা থেকে রওনা হয়ে নগরকান্দায় পৌঁছলে থানা প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি লস্করদিয়ায় নিজ বাসভবনে গিয়ে বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরালের পর আটক মা

শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরালের পর আটক মা

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

চার দশক পর জাতিসংঘের সভাপতির আসনে বসছে বাংলাদেশ

চার দশক পর জাতিসংঘের সভাপতির আসনে বসছে বাংলাদেশ

মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

আরও পড়ুন

পুষ্টিবিদদের জন্য দারুণ সুখবর

পুষ্টিবিদদের জন্য দারুণ সুখবর

যথাযথ প্রস্তুতি নিশ্চিতের পরই তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী

যথাযথ প্রস্তুতি নিশ্চিতের পরই তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী

সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ

সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম