Logo
Logo
×

Advertisement

সরকার

ভিজিএফের চাল আত্মসাৎ করলে গলা দিয়ে নামবে না: সংস্কৃতিমন্ত্রী

Icon

মোহাম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৬:০৯ পিএম

ভিজিএফের চাল আত্মসাৎ করলে গলা দিয়ে নামবে না: সংস্কৃতিমন্ত্রী

বক্তব্য রাখছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

Advertisement

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ভিজিএফ কর্মসূচির চাল আত্মসাৎ করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আত্মসাৎ করা এই চাল গলা দিয়ে নামবে না।

সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। 

সংস্কৃতিমন্ত্রী বলেন, দেশে অবৈধভাবে নদ-নদী থেকে বালু উত্তোলনসহ সরকারি কাজে অনিয়ম হলে কঠোরভাবে দমন করা হবে। সেটা যদি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হয় তাকেও ছাড় দেওয়া হবে না। বিশেষ করে গ্রাম পর্যায়ে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে সেখানে কোনো প্রকার অনিয়ম হলে ওই চাল গলা দিয়ে নিচে নামবে না। তাকে আইনের মাধ্যমে কঠোর শাস্তি দেওয়া হবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়নের জন্য দেশব্যাপী খাল খনন করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খননের উদ্যোগ নিয়েছেন। এ দেশের খাল খনন করলে কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। আমাদের নির্বাচনের ইশতেহারে ছিল দেশব্যাপী খাল খনন।

মন্ত্রী বলেন, দেশব্যাপী খাল খনন করা হলে কৃষক ইরি-বোরো ধানের মৌসুমে সহজেই সেচ দিতে পারবে। খালে সারা বছর পানি থাকলে কৃষক সঠিক সময় তার ফসলের খেতে পানি দিতে পারবে। তাই সারা দেশে ৫৪ জেলায় একযোগে খাল খননের কাজ শুরু হচ্ছে।

মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার জাহান সুজন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মুরাদ হোসেন, মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহিনুর জামান, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিথুন রায় চৌধুরী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

যুবদল নেতা সাকের হত্যা খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর জাতীয় জাদুঘর পরিদর্শন

চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর জাতীয় জাদুঘর পরিদর্শন

যুবদল নেতা খুন: মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

যুবদল নেতা খুন: মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

লুটের সোনা বাঁটোয়ারা নিয়েই সাকের খুন

মাগুরায় যুবদল নেতা হত্যা লুটের সোনা বাঁটোয়ারা নিয়েই সাকের খুন

মাগুরায় যুবদল নেতা হত্যাকাণ্ডের জট খুলছে

মাগুরায় যুবদল নেতা হত্যাকাণ্ডের জট খুলছে

আরও পড়ুন

২০২৭ সালের তালিকা ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি সরকারি প্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ ব্যবহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

সরকারি প্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ ব্যবহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম