Logo
Logo
×

Advertisement

সরকার

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

ছবি: যুগান্তর

Advertisement

ধর্মীয় উসকানির মাধ্যমে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের গৌরীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রতিমন্ত্রী বলেন, কে কাকে কী নামে ডাকলো, সেটা বড় কথা নয়। আমি আল্লাহকে ডাকি, তিনি ভগবানকে ডাকেন, কেউ শ্রীকৃষ্ণকে ডাকেন। কিন্তু ধর্মের মূল বক্তব্য একই—মানবতার পক্ষে কাজ করা, মানুষের ভালো করা এবং প্রতিবেশীর খোঁজ নেওয়া। ধর্মের সেই আহ্বান আমরা মেনে চললে আমাদের মধ্যে দ্বন্দ্বের কোনো সুযোগ নেই। সমাজ সুন্দর থাকবে।

তিনি বলেন, ধর্মের মূল বাণী কী? মানবতার পক্ষে, জনগণের পক্ষে। কোনো ধর্মেই খারাপ কিছু লেখা নেই। তাহলে সমাজে দ্বন্দ্ব বা ভেদাভেদ থাকবে না। আমিও সমাজের একজন, আপনিও একজন—এটা আমাদের ভাবতে হবে।

গৌরীপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, গৌরীপুরে সম্প্রীতি ভালো আছে, সেটা আমরা বজায় রাখব। কোনো রকম ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

গোবিন্দ জিউর মন্দির কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের গৌরীপুর শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফ্রন্টের আহ্বায়ক কমল সরকার। সঞ্চালনা করেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, গোবিন্দ জিউর মন্দির কমিটির সভাপতি শ্যামল বসাক, সাধারণ সম্পাদক রাজিব সরকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গৌরীপুর শাখার সদস্যসচিব অমল চন্দ্র দাসসহ অন্যরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গৌরীপুরে ভাইয়ে-ভাইয়ে সংঘর্ষে আহত ১০

গৌরীপুরে ভাইয়ে-ভাইয়ে সংঘর্ষে আহত ১০

দেড়শ বছরের নাগলিঙ্গম গাছ ছড়াচ্ছে সৌরভ

দেড়শ বছরের নাগলিঙ্গম গাছ ছড়াচ্ছে সৌরভ

গৌরীপুরে ‘জুলাই জাগরণ’ শোভাযাত্রা

জুলাই গণঅভ্যূত্থান দিবস গৌরীপুরে ‘জুলাই জাগরণ’ শোভাযাত্রা

আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী

আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী

বাবার ব্রেন টিউমার ছেলের ক্যানসার

সাহায্যের হাত বাড়িয়ে দিন বাবার ব্রেন টিউমার ছেলের ক্যানসার

জুলাইযোদ্ধাদের সঙ্গে আছি: ত্রাণ প্রতিমন্ত্রী

জুলাইযোদ্ধাদের সঙ্গে আছি: ত্রাণ প্রতিমন্ত্রী

আরও পড়ুন

ফুটপাতের পিঠা-ঝালমুড়ি-পেঁয়াজু দোকানেরও লাগবে লাইসেন্স

ফুটপাতের পিঠা-ঝালমুড়ি-পেঁয়াজু দোকানেরও লাগবে লাইসেন্স

বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম