Logo
Logo
×

Advertisement

বিএনপি

জামায়াতের সঙ্গে আলাপ করেই আ.লীগ মিছিলের সাহস পাচ্ছে: রাশেদ খান

Advertisement

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পিএম

জামায়াতের সঙ্গে আলাপ করেই আ.লীগ মিছিলের সাহস পাচ্ছে: রাশেদ খান

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রাশেদ খান। ছবি: যুগান্তর

Advertisement

জামায়াতের সঙ্গে আলাপ করেই হয়তো রাজধানীর গুলশানসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহে ভার্চুয়ালি অংশগ্রহণ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে হয়তো তারা যোগাযোগ করে এই মিছিল করার সাহস দেখিয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও আওয়ামী লীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে।

রাশেদ খান বলেন, জামায়াত নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। কিন্তু আমরা বলতে চাই, দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন, চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন দিয়েছে। তাই, বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সব পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে চায়। অন্যদিকে জামায়াত ও এনসিপি ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে।

এর আগে তিনি ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন।  এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফের দাবি ‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

সালমান মুক্তাদিরের উচিত ছিলো পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন

সালমান মুক্তাদিরের উচিত ছিলো পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন জামায়াত আমির

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন জামায়াত আমির

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রে: জামায়াত আমির

এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রে: জামায়াত আমির

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: স্বপন

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: স্বপন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম