Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের স্থগিত থাকা ‘ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক’ বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এসব সময়সূচি ফেক ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ এখনো ঘোষণা করা হয়নি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৯ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার পত্রকোড ২১২১০৯-এর নতুন সিলেবাসের ‘ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক’ বিষয়ের স্থগিত করা পরীক্ষার সময়সূচি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সামাজিক মাধ্যমে প্রচারিত ওই সময়সূচি সম্পূর্ণ বিভ্রান্তিকর, ফেক ও মিথ্যা। স্থগিত থাকা পরীক্ষাটির পরিবর্তিত তারিখ এখনো ঘোষণা করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হলে তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ কারণে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ওপর নির্ভর না করে শুধু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানালেন উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানালেন উপাচার্য

কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি

কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি

তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক

তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের শেষ সময় ২০ সেপ্টেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের শেষ সময় ২০ সেপ্টেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়-ইউনিসেফ মতবিনিময় সভা

জাতীয় বিশ্ববিদ্যালয়-ইউনিসেফ মতবিনিময় সভা

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের বৈঠক

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের বৈঠক

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম