Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের শেষ সময় ২০ সেপ্টেম্বর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের শেষ সময় ২০ সেপ্টেম্বর

ফাইল ছবি।

Advertisement

২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন সূচি অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন পরীক্ষার্থীরা। ২১ ও ২২ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও নিশ্চয়ন করবে। আর ফরম পূরণের ফি ‘সোনালী সেবা’র মাধ্যমে ২৩ ও ২৪ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এলএলবি শেষ পর্ব পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে প্রকাশ করা হবে।

পরীক্ষার আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ems.nu.ac.bd থেকে সংগ্রহ করতে হবে। অনলাইনে তথ্য পূরণের পর প্রিন্ট কপি যাচাই করে কলেজের অধ্যক্ষের স্বাক্ষর নিতে হবে। এরপর আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র কলেজে সংরক্ষণ করতে হবে।

পরীক্ষার্থীপ্রতি তাত্ত্বিক প্রতিপত্রের ফি ১ হাজার ২০০ টাকা। মানউন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্রের ফি ২ হাজার টাকা। মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার ফি ৯০০ টাকা। এ ছাড়া কেন্দ্র ফি ৮০০ টাকা দিতে হবে। ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদপত্রের জন্য দিতে হবে আরও ১ হাজার টাকা।

নির্দেশনা অনুযায়ী, ২০২১-২০২২, ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। ২০২৩ সালের পরীক্ষায় সব বিষয়ে অংশ নিয়ে অকৃতকার্য হওয়া বা ৪৫ শতাংশের কম নম্বর পেয়ে তৃতীয় বিভাগে উত্তীর্ণ পরীক্ষার্থীরা এক বা একাধিক বিষয়ে পরীক্ষা দিতে পারবেন। তবে ৪৫ শতাংশের কম নম্বর পাওয়া বিষয়গুলোতেই পরীক্ষা দিতে হবে।

তবে ২০২২ সালের পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য এবং ২০২৩ সালে পরীক্ষায় অংশ না নেওয়া পরীক্ষার্থীদের ২০২৪ সালের পরীক্ষায় সব বিষয়ে অংশ নিতে হবে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের জন্য এটিই শেষ সুযোগ।

এ ছাড়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীরা ৫ হাজার টাকা বিশেষ অন্তর্ভুক্তি ফি দিয়ে ফরম পূরণ করতে পারবেন। তবে এই সুযোগ নেওয়ার পর পরীক্ষায় অংশ না নিলে, আবার অকৃতকার্য হলে বা ফরম পূরণ করেও পরীক্ষায় না বসলে পরে আর পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করা যাবে না।

ফরম পূরণের সময় বিষয় কোডসহ সব তথ্য যাচাই করে দিতে হবে। ভুল তথ্যের কারণে প্রবেশপত্রে সমস্যা হলে পরীক্ষার শুরুর আগেই নির্ধারিত ফি দিয়ে তা সংশোধন করতে হবে। আবেদন ফরমের সঙ্গে রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি দিতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল করা হবে।

ফি জমা দেওয়ার জন্য কলেজকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পড়ে স্লিপ ডাউনলোড করে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় টাকা জমা দিতে হবে। ‘সোনালী সেবা’ ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ফি দেওয়া যাবে না।

পরীক্ষার সময়সূচি, প্রবেশপত্র বিতরণের তারিখসহ পরবর্তী নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে৷ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানালেন উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানালেন উপাচার্য

কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি

কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি

তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক

তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

জাতীয় বিশ্ববিদ্যালয়-ইউনিসেফ মতবিনিময় সভা

জাতীয় বিশ্ববিদ্যালয়-ইউনিসেফ মতবিনিময় সভা

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের বৈঠক

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের বৈঠক

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম