Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফাইল ছবি।

Advertisement

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ও এর অধীন অফিস-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্ব খাতে কর্মরত সব পর্যায়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীকে (শিক্ষক ছাড়া) ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তথ্য অনলাইনে আপলোড করে পিডিএস (পার্সোনাল ডাটা শিট) হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাউশি।

রোববার (১৩ সেপ্টেম্বর) মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। 

অফিস আদেশে বলা হয়, অনলাইনে সংরক্ষিত তথ্য ও পিডিএসের তথ্য ব্যবহার করে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার একটি ডাটাবেজ তৈরির কাজ চলছে। এ জন্য সংশ্লিষ্টদের তথ্য হালনাগাদ করা প্রয়োজন।

অফিস আদেশে আরও বলা হয়, নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণাঙ্গ তথ্য অনলাইনে আপলোড করে পিডিএস ও সংশ্লিষ্ট তথ্য হালনাগাদের জন্য এর আগেও নির্দেশনা দেওয়া হয়েছিল। এ বিষয়ে ২০২০ সালের ২ জুলাই ও ২০২৫ সালের ২২ এপ্রিল মাউশি পৃথক নির্দেশনা জারি করে।

এমন অবস্থায় বিষয়টি ‘অতীব জরুরি’ উল্লেখ করে মাউশি ও এর অধীন অফিস-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্ব খাতে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হালনাগাদ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশের সব সরকারি কলেজের জন্য মাউশির অতীব জরুরি নির্দেশনা

দেশের সব সরকারি কলেজের জন্য মাউশির অতীব জরুরি নির্দেশনা

শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন যেদিন

শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন যেদিন

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৬২ হাজার শূন্য পদে ১৩,৬৭৭ আবেদন

বেসরকারি শিক্ষক বদলি ৬২ হাজার শূন্য পদে ১৩,৬৭৭ আবেদন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

আরও পড়ুন

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম