Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

অগ্রিম ৩টি ইনক্রিমেন্ট পেতে যাচ্ছেন এমপিওভুক্ত যেসব শিক্ষক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

অগ্রিম ৩টি ইনক্রিমেন্ট পেতে যাচ্ছেন এমপিওভুক্ত যেসব শিক্ষক

Advertisement

এমপিওভুক্ত কলেজে কর্মরত শিক্ষকরা পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য অগ্রিম ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত। পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য নির্ধারিত ও আহরিত বেতন গ্রেড অনুযায়ী ৩টি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধার প্রজ্ঞাপন, পরিপত্র জারির দাবি তুলেছিলেন শিক্ষকরা।

এবার শিক্ষকদের দাবির প্রেক্ষিতে সুপারিশসহ মতামত দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষকদের (কলেজ পর্যায়ে) ৩টি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা দেওয়ার বিষয়ে চিঠি মারফত আবেদন পাওয়া গেছে। আলোচ্য বিষয়ে মাউশি অধিদপ্তরের মতামত প্রয়োজন। সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষকদের (কলেজ পর্যায়ে) তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির বিষয়ে থাকা বিধি-বিধান পর্যালোচনা ও সার্বিক বিবেচনা করে সুপারিশসহ মতামত দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে এসংক্রান্ত আবেদন শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বরাবর জমা দিয়েছিলেন শিক্ষকরা।

শিক্ষকরা জানান, সরকারি কলেজে কর্মরত শিক্ষক অর্জিত পিএইচডি ডিগ্রির জন্য ৩টি অগ্রিম বেতনবৃদ্ধির সুবিধা পাচ্ছেন। বেসরকারি কলেজ শিক্ষককে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জনের জন্য নির্ধারিত ও আহরিত বেতন গ্রেড অনুযায়ী ৩টি অগ্রিম বেতনবৃদ্ধির সুবিধা দিতে প্রজ্ঞাপন, পরিপত্র জারি করা হোক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি, থাকবেন ২০ হাজার শিক্ষক-কর্মচারী

তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি, থাকবেন ২০ হাজার শিক্ষক-কর্মচারী

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের ওপর

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের ওপর

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

পে-স্কেলের দাবিতে কড়া বার্তা এমপিওভুক্ত শিক্ষকদের, মাঠে নামার আভাস

পে-স্কেলের দাবিতে কড়া বার্তা এমপিওভুক্ত শিক্ষকদের, মাঠে নামার আভাস

আরও পড়ুন

HSC Result 2026: অনলাইনে দ্রুত ফল জানবেন যেভাবে

HSC Result 2026: অনলাইনে দ্রুত ফল জানবেন যেভাবে

এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে আইনি নোটিশ

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে আইনি নোটিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম