Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

ফাইল ছবি।

Advertisement

দেশের আকাশে শনিবার রবিউস সানির চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকছে আগামী ২৩ সেপ্টেম্বর।

এর পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা নিয়মিত কার্যক্রম করবেন। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

তবে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার কেউ যদি ঐচ্ছিক ছুটি নেয় তাহলে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।

তবে এদিন সরকারি কোনো ছুটি নেই। ২০২৬ সালের ছুটির তালিকায়ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কোনো ছুটি দেখা যায়নি।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার নিয়মিত কার্যক্রম চলবে।

একই সঙ্গে মধুপূর্ণিমা পড়েছে ২৬ সেপ্টেম্বর শনিবার। নিয়মিত সাপ্তাহিক ছুটি পড়ায় দিনটি আলাদা ছুটি নেই।

ফাতেহা-ই-ইয়াজদাহমে কি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ?

বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি দেওয়া বা না দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করে। ফলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে ছুটি থাকে না। কোনো কোনো বিশ্ববিদ্যালয় দিবসটিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম চলতে দেখা যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

পাঁচদিনের ছুটিতে বাড়ির দিকে ছুটছে মানুষ

পাঁচদিনের ছুটিতে বাড়ির দিকে ছুটছে মানুষ

টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

আরও পড়ুন

HSC Result 2026: অনলাইনে দ্রুত ফল জানবেন যেভাবে

HSC Result 2026: অনলাইনে দ্রুত ফল জানবেন যেভাবে

এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে আইনি নোটিশ

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে আইনি নোটিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম