Logo
Logo
×

Advertisement

জাতীয়

যেভাবে দুই দফায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম

যেভাবে দুই দফায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

Advertisement

আগস্টে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ আসছে। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সরকারি ছুটিকে কেন্দ্র করে এই সুযোগ মিলবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ওই দিন নৈমিত্তিক ছুটি নিতে পারলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের টানা অবকাশ উপভোগ করা যাবে।

একইভাবে, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ ক্ষেত্রেও ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও একইভাবে দুই দফায় এক দিন করে ছুটি নিয়ে চার দিনের দীর্ঘ অবকাশের সুযোগ নিতে পারবেন।

উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিনের ছুটিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছিলেন। সে সময় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সাধারণ ছুটির পরিধিও বাড়িয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আরএফএল গ্রুপে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

আরএফএল গ্রুপে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

বম্বে সুইটসে জোন ইনচার্জ পদে নিয়োগ, থাকছে না বয়সসীমা

বম্বে সুইটসে জোন ইনচার্জ পদে নিয়োগ, থাকছে না বয়সসীমা

কর অঞ্চল-১৯-এ ৬০ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ১ নভেম্বর

কর অঞ্চল-১৯-এ ৬০ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ১ নভেম্বর

পুলিশে ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ, বিশেষ বিসিএসে ৪০০-৫০০ এএসপি

পুলিশে ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ, বিশেষ বিসিএসে ৪০০-৫০০ এএসপি

জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ জনের চাকরি, আবেদন শুরু আজ

জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ জনের চাকরি, আবেদন শুরু আজ

সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, বেতন ৫০ হাজার টাকা

সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, বেতন ৫০ হাজার টাকা

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার

প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার

শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

মোটরসাইকেল-মোবাইলের ফ্রি সার্ভিসিং দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

মোটরসাইকেল-মোবাইলের ফ্রি সার্ভিসিং দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম