Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া

অভিবাসন নিয়ন্ত্রণে আরও কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া।

Advertisement

অভিবাসন নিয়ন্ত্রণে আরও কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া। বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে আনার সুযোগ সীমিত করার পাশাপাশি ব্যাকপ্যাকার ও তথাকথিত ‘ভিসা হপারদের’ ওপরও নতুন বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক আন্তর্জাতিক শিক্ষার্থী ও গ্র্যাজুয়েট ভিসার জন্য নতুন নীতিমালা প্রকাশ করে বলেন, অভিবাসন ব্যবস্থাপনায় কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখাই সরকারের লক্ষ্য। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে দেশের নিট অভিবাসীর সংখ্যা কমিয়ে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনা হবে।

নতুন নিয়মে শিক্ষার্থী ভিসাধারীদের পরিবারের সদস্যদের সঙ্গে আনার সুযোগ বন্ধ করা হয়েছে। তবে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত শিক্ষার্থী, প্যাসিফিক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আবেদনকারী এবং পিএইচডি গবেষকরা এ বিধিনিষেধের বাইরে থাকবেন।

এ ছাড়া পড়াশোনা শেষ হওয়ার পর নিম্নমানের কোর্সে ভর্তি হয়ে ভিসার মেয়াদ বাড়ানোর প্রবণতা, যা ‘ভিসা হপিং’ নামে পরিচিত, তা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে উচ্চতর ডিগ্রিতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা প্রয়োজনীয় অনুমতি পাবেন।   

ওয়ার্কিং হলিডে ভিসার ক্ষেত্রেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন ব্যালট পদ্ধতির আওতায় দ্বিতীয় বছরের ভিসা পাওয়া আবেদনকারীর সংখ্যা ৪৫ হাজার এবং তৃতীয় বছরের ভিসা পাওয়া আবেদনকারীর সংখ্যা ৫ হাজারে সীমাবদ্ধ রাখা হবে। তবে মুক্ত বাণিজ্য চুক্তির কারণে যুক্তরাজ্যের নাগরিকরা এ নিয়মের বাইরে থাকবেন।

অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১২ মাসে দেশটির জনসংখ্যা ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ২ কোটি ৭৯ লাখে পৌঁছেছে। একই সময়ে নিট অভিবাসীর সংখ্যা ছিল ২ লাখ ৯২ হাজার ১০০ জন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং আবাসন সংকটের কারণে অভিবাসন বর্তমানে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।

তবে নতুন নীতির সমালোচনা করেছেন সেটেলমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী ভায়োলেট রুমেলিওটিস। তার মতে, স্বল্পমেয়াদি রাজনৈতিক বিবেচনায় নেওয়া এসব পদক্ষেপ ভবিষ্যতে আন্তর্জাতিক মেধাবীদের আকৃষ্ট করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রতিযোগিতামূলক সক্ষমতাকে দুর্বল করতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেভাবে অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করল ওপেনএআই

যেভাবে অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করল ওপেনএআই

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

বিদেশিদের জন্য আরও কঠিন হচ্ছে ওয়ার্কিং হলিডে ভিসা

অস্ট্রেলিয়া বিদেশিদের জন্য আরও কঠিন হচ্ছে ওয়ার্কিং হলিডে ভিসা

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আসছে কঠোর নিয়ম

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আসছে কঠোর নিয়ম

ক্লাসরুমে অমনোযোগী শিক্ষার্থীর তালিকায় এগিয়ে অস্ট্রেলিয়া

ক্লাসরুমে অমনোযোগী শিক্ষার্থীর তালিকায় এগিয়ে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম