Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

ক্লাসরুমে অমনোযোগী শিক্ষার্থীর তালিকায় এগিয়ে অস্ট্রেলিয়া

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম

ক্লাসরুমে অমনোযোগী শিক্ষার্থীর তালিকায় এগিয়ে অস্ট্রেলিয়া

Advertisement

ক্লাসরুমে দুষ্টুমি ও অমনোযোগের দিক থেকে অস্ট্রেলিয়ার শিক্ষার্থীরা বিশ্বের অন্যতম এগিয়ে—এমনই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক শিক্ষার্থী মূল্যায়ন সূচক বা প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট (পিসা)-এর সাম্প্রতিক জরিপে। অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম নাইন নিউজ মেলবোর্ন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে জরিপের এই তথ্য তুলে ধরেছে।

পিসার পর্যালোচনায় দেখা গেছে, শ্রেণিকক্ষে মনোযোগ ধরে রাখা এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছুটা সমস্যা রয়েছে। জরিপে অংশ নেওয়া প্রতি তিনজন শিক্ষার্থীর একজন জানিয়েছে, তাদের সহপাঠীরা ক্লাসে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনে না।

অন্যদিকে, প্রতি পাঁচজনের মধ্যে একজন শিক্ষার্থী বলেছে, শ্রেণিকক্ষে মনোযোগ ধরে রেখে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া তাদের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে।

বিশ্লেষণে শ্রেণিকক্ষে ডিজিটাল ডিভাইসের অবাধ ব্যবহারকে এই অমনোযোগের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে স্মার্টফোন ও ট্যাবের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ নষ্ট করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর প্রভাব পড়ছে শিক্ষার্থীদের সামগ্রিক একাডেমিক ফলাফলেও।

গবেষকদের মতে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্লাসরুমে স্মার্টফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে কঠোর নীতিমালা কার্যকর করা যেতে পারে। পাশাপাশি প্রযুক্তিমুক্ত শ্রেণিকক্ষ নিশ্চিত করাও শিক্ষার্থীদের মনোযোগ বাড়ানো এবং পড়াশোনার পরিবেশ উন্নত করার কার্যকর উপায় হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেভাবে অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করল ওপেনএআই

যেভাবে অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করল ওপেনএআই

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

বিদেশিদের জন্য আরও কঠিন হচ্ছে ওয়ার্কিং হলিডে ভিসা

অস্ট্রেলিয়া বিদেশিদের জন্য আরও কঠিন হচ্ছে ওয়ার্কিং হলিডে ভিসা

বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া

বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আসছে কঠোর নিয়ম

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আসছে কঠোর নিয়ম

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

আরও পড়ুন

রান্না করে বিশ্বরেকর্ড গড়ল তুরস্ক

রান্না করে বিশ্বরেকর্ড গড়ল তুরস্ক

পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

৬ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়ল এই চীনা শিশু

৬ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়ল এই চীনা শিশু

গ্যাস-বিদ্যুৎ ছাড়াই রান্না, বিশেষ ব্যাগ বানিয়ে আলোচনায় শিক্ষার্থী

গ্যাস-বিদ্যুৎ ছাড়াই রান্না, বিশেষ ব্যাগ বানিয়ে আলোচনায় শিক্ষার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম