Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের সময় জানালেন উপাচার্য

Advertisement

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের সময় জানালেন উপাচার্য

ফাইল ছবি

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, রাষ্ট্রপতি সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন। সম্ভাব্য আগামী বছরের এপ্রিলের প্রথম সপ্তাহেই বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।   

সাক্ষাতকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষা ও গবেষণার গুণগত মান বাড়াতে শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠেয় জাবির ৭ম সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি দিয়েছেন তিনি। 

সাক্ষাতে জাবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। 

সাক্ষাতের একপর্যায়ে আগামী বছরের এপ্রিলে প্রস্তাবিত ৭ম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাবির নতুন উপাচার্য নুরুল ইসলাম

জাবির নতুন উপাচার্য নুরুল ইসলাম

ছাত্রদল নেত্রী ইকরাকে দল  থেকে বহিষ্কার

ছাত্রদল নেত্রী ইকরাকে দল থেকে বহিষ্কার

জাবির ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় পর্যায়ে

জাবির ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় পর্যায়ে

জাকসুর জিএসের নাম থাকায় নামফলক প্রত্যাহার

জাকসুর জিএসের নাম থাকায় নামফলক প্রত্যাহার

জাকসুর এক বছরে ৩৩৮ কর্মসূচি, ব্যয় সাড়ে ৩ কোটি টাকা

জাকসুর এক বছরে ৩৩৮ কর্মসূচি, ব্যয় সাড়ে ৩ কোটি টাকা

রাষ্ট্রপতির সঙ্গে জাবি উপাচার্যের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে জাবি উপাচার্যের সাক্ষাৎ

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম