Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জাকসুর জিএসের নাম থাকায় নামফলক প্রত্যাহার

Advertisement

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ এএম

জাকসুর জিএসের নাম থাকায় নামফলক প্রত্যাহার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্প-২০২৬-এর উদ্বোধনী নামফলক প্রত্যাহার।

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্প-২০২৬-এর উদ্বোধনী নামফলক প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নামফলকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামের নাম উল্লেখ থাকায় এটি প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তরের নামফলকে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রধান অতিথি বা যিনি উদ্বোধন করেন, শুধু তার নাম উল্লেখ করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনার নামফলকেও এ রীতি অনুসরণ করা হচ্ছে।   

তবে জাকসুর ‘জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্প-২০২৬’-এর উদ্বোধন-সংক্রান্ত নামফলকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামের পাশাপাশি জাকসুর সাধারণ সম্পাদকের নামও উল্লেখ করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এটি প্রচলিত রীতির ব্যত্যয়।

এ কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন নামফলকটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এবং তা প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নামফলকটি খুলে ফেলা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাবির নতুন উপাচার্য নুরুল ইসলাম

জাবির নতুন উপাচার্য নুরুল ইসলাম

ছাত্রদল নেত্রী ইকরাকে দল  থেকে বহিষ্কার

ছাত্রদল নেত্রী ইকরাকে দল থেকে বহিষ্কার

জাবির ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় পর্যায়ে

জাবির ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় পর্যায়ে

জাকসুর এক বছরে ৩৩৮ কর্মসূচি, ব্যয় সাড়ে ৩ কোটি টাকা

জাকসুর এক বছরে ৩৩৮ কর্মসূচি, ব্যয় সাড়ে ৩ কোটি টাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের সময় জানালেন উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের সময় জানালেন উপাচার্য

রাষ্ট্রপতির সঙ্গে জাবি উপাচার্যের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে জাবি উপাচার্যের সাক্ষাৎ

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম