Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

জাবির নতুন উপাচার্য নুরুল ইসলাম

Advertisement

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ এএম

জাবির নতুন উপাচার্য নুরুল ইসলাম

অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। 

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিশ্ববিদ্যালয়-১) মো. সুলতান আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, ভাইস-চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত বহাল থাকবে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

এ ছাড়া তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদল নেত্রী ইকরাকে দল  থেকে বহিষ্কার

ছাত্রদল নেত্রী ইকরাকে দল থেকে বহিষ্কার

জাবির ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় পর্যায়ে

জাবির ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় পর্যায়ে

জাকসুর জিএসের নাম থাকায় নামফলক প্রত্যাহার

জাকসুর জিএসের নাম থাকায় নামফলক প্রত্যাহার

জাকসুর এক বছরে ৩৩৮ কর্মসূচি, ব্যয় সাড়ে ৩ কোটি টাকা

জাকসুর এক বছরে ৩৩৮ কর্মসূচি, ব্যয় সাড়ে ৩ কোটি টাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের সময় জানালেন উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের সময় জানালেন উপাচার্য

রাষ্ট্রপতির সঙ্গে জাবি উপাচার্যের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে জাবি উপাচার্যের সাক্ষাৎ

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

সাপের কামড়ে রাবি শিক্ষার্থী আইসিইউতে

সাপের কামড়ে রাবি শিক্ষার্থী আইসিইউতে

ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

শাটডাউন ধর্মঘটে স্থবির চুয়েট

শাটডাউন ধর্মঘটে স্থবির চুয়েট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম