Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

বিচারক নিয়োগ পরীক্ষায় দেশসেরা হলেন রাবির সিয়াম

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

বিচারক নিয়োগ পরীক্ষায় দেশসেরা হলেন রাবির সিয়াম

বিজেএসে প্রথম হওয়া আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম। ফাইল ছবি

Advertisement

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় মেধাতালিকার শীর্ষস্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪১তম ব্যাচ) শিক্ষার্থী। তার এ সাফল্যে ১৮তম বিজেএস পরীক্ষায় দেশসেরা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।

বিজেএসে প্রথম হওয়া আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম বলেন, ‘আমার যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। বাকিটা মহান আল্লাহর দান। অনেকেই হয়তো আমার চেয়েও বেশি যোগ্য ছিলেন, কিন্তু দিন শেষে সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা কবুল করেন।’

আইন বিভাগের জুনিয়র এবং ভবিষ্যতে এ পরীক্ষায় অংশ নিতে আগ্রহীদের উদ্দেশে সিয়াম বলেন, ‘এই দীর্ঘ যাত্রায় যেন কেউ ধৈর্য না হারায়। প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিন সমান সাফল্য আসবে না। কখনো ঘাটতি থাকবে, কখনো ভালো হবে। কিন্তু পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজেকে একটু একটু তৈরি করা খুবই জরুরি।’ এ ছাড়া সবাইকে নিজ নিজ লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করার পাশাপাশি সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখার পরামর্শ দেন তিনি। 

আরিফুল করিম সিয়ামের এ সাফল্যের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাফল্য নিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট করা হয়েছে।

এর আগে ১৩তম থেকে ১৬তম বিজেএস পরীক্ষায় টানা চারবার প্রথম হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৭তম পরীক্ষায় বিরতির পর ১৮তম বিজেএসেও শীর্ষস্থান অর্জন করলেন রাবির শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম।

উল্লেখ্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা দেশের বিচার বিভাগে সহকারী জজ পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাভার থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাভার থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের কমিটি

রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের কমিটি

দুর্ঘটনায় আহত রুয়েট ছাত্র, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

দুর্ঘটনায় আহত রুয়েট ছাত্র, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

রাজশাহীতে এক কেজি হেরোইন উদ্ধার

রাজশাহীতে এক কেজি হেরোইন উদ্ধার

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম