Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাভার থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Advertisement

Icon

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

সাভার থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন। চেক জালিয়াতির চারটির মামলায় সাজা হয়েছিল প্রায় সাড়ে তিন বছর। পালিয়ে আছেন ছয় বছর ধরে। সৌদি আরবে আছেন বলে এলাকায় প্রচার ছিল। অথচ ঢাকার সাভারের একটি পোশাক কারখানা থেকে রোববার বিকালে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ওয়াজকুরুনি (৫৫) বাগমারার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা। তিনি মানসিংহপুর–মোহনপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অসিফ সহকারী পদে চাকরি করতেন। সাজার পর গোপনে চাকরিও ছেড়ে দেন।

জানা গেছে, ওয়াজকুরুনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সুদে টাকা নিয়ে পরে চেক দিতেন। তবে চেকের বিপরীতে ব্যাংক হিসাবে টাকা না থাকায় ভুক্তভোগীরা জালিয়াতির মামলা করেন। এসব মামলায় তার সাজা হয়েছিল।

বাগমারা থানার ওসি তৌহিদুল  ইসলাম জানান, ওয়াজকুরুনির বিরুদ্ধে চারটি প্রতারণা মামলায় মোট তিন বছর চার মাসের সাজা হয়। মামলার রায়ের পর ছয় বছর ধরে তিনি পলাতক। তিন বছর আগে গোপনে বিদ্যালয়ে এসে চাকরি থেকে ইস্তফা দেন।

ওসি আরও বলেন, ওয়াজকুরুনি চাকরি থেকে অব্যাহতি নিয়ে সৌদি আরবে চলে গেছেন বলে এলাকায় প্রচার করা হয়। পরিবারের লোকজনও এমন প্রচার করেন। থানা–পুলিশ তাকে ধরার জন্য একাধিকবার বাড়িতে গেলে এমন তথ্য পুলিশকেও দেওয়া হয়। তবে তার অবস্থান জানার জন্য পুলিশ তৎপর হয়ে ওঠে। কিছু দিন আগে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তার অবস্থান দেশের মধ্যেই বলে জানা যায়।

এরপর থানার এসআই জাহিদ ও শিহাব উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সাভারের রাজাসন এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানা থেকে ওয়াজকুরুনিকে গ্রেফতার করে। তিনি সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের কমিটি

রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের কমিটি

বিচারক নিয়োগ পরীক্ষায় দেশসেরা হলেন রাবির সিয়াম

বিচারক নিয়োগ পরীক্ষায় দেশসেরা হলেন রাবির সিয়াম

দুর্ঘটনায় আহত রুয়েট ছাত্র, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

দুর্ঘটনায় আহত রুয়েট ছাত্র, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

রাজশাহীতে এক কেজি হেরোইন উদ্ধার

রাজশাহীতে এক কেজি হেরোইন উদ্ধার

ছেলের হাসুয়ার কোপে প্রাণ গেল মায়ের

ছেলের হাসুয়ার কোপে প্রাণ গেল মায়ের

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম