Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছেলের হাসুয়ার কোপে প্রাণ গেল মায়ের

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

ছেলের হাসুয়ার কোপে প্রাণ গেল মায়ের

প্রতীকী ছবি

Advertisement

রাজশাহীর মোহনপুরে আমিনুল ইসলাম (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে গেলে আমিনুল তার বাবা মুজিব সরদারকেও কুপিয়ে জখম করেন। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আমিনুলকে আটক করেছে পুলিশ। 

নিহত নারীর নাম জান্নাতুন বেগম (৫৫)। পুলিশ তার লাশ উদ্ধার করেছে। আর গুরুতর আহত মুজিব সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম মাদক সেবন করেন। মাদক সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়ান। তাকে নিয়ন্ত্রণে পরিবারের সদস্যরা বিভিন্ন সময় চেষ্টা করেও সফল হননি।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ১টার দিকে আমিনুল হাসুয়া নিয়ে তার মা জান্নাতুনের ওপর হামলা চালান। এ সময় তিনি জান্নাতুনকে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তার বাবা মুজিব সরদারকেও হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

পরে স্থানীয়রা মুজিব সরদারকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ জান্নাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, অভিযুক্ত আমিনুল ইসলামকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলা হবে। এরপর তাকে আদালতে তোলা হবে। আর ময়নাতদন্তের পর নিহত নারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাভার থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাভার থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

২ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

প্রেমিকাকে বিয়ে করতে চেয়ে বাবার সঙ্গে তর্ক, পরে গুলি করে হত্যা

ভারত প্রেমিকাকে বিয়ে করতে চেয়ে বাবার সঙ্গে তর্ক, পরে গুলি করে হত্যা

গুলিতে চার নাগা নাগরিক নিহত, আগুনে পুড়ল ৪০ ঘর

মণিপুরে ফের রক্তপাত গুলিতে চার নাগা নাগরিক নিহত, আগুনে পুড়ল ৪০ ঘর

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম