Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢাকার ৪১৬ বছরপূর্তি

ডিএসসিসির শোভাযাত্রা অনুষ্ঠিত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:৪৬ এএম

ডিএসসিসির শোভাযাত্রা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষ্যে পুরান ঢাকায় বর্ণিল ঢাকা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে লক্ষ্মীবাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে শেষ হয়।

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসাবে আয়োজিত এ শোভাযাত্রায় ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খাবার, পুরোনো যানবাহন ও নগর জীবনের বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরা হয়। এতে বিভিন্ন বয়সি হাজারো মানুষ অংশ নেন।

শোভাযাত্রায় ঢাকার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার প্রতিকৃতি প্রদর্শন করা হয়। ঢাকার ইতিহাসের সঙ্গে যুক্ত বিভিন্ন ঐতিহাসিক চরিত্রও প্রতীকীভাবে তুলে ধরা হয়। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতির অংশ হিসাবে বাকরখানি, নান্না বিরিয়ানি ও বিউটি লাচ্ছির প্রতিকৃতি প্রদর্শন করা হয়। পাশাপাশি পুরোনো যাতায়াত ব্যবস্থার স্মৃতি তুলে ধরতে স্টিমার, ঘোড়ার গাড়ি ও পালকিও প্রদর্শিত হয়।

শোভাযাত্রা শেষে নগর ভবনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ঢাকার প্রতি নাগরিকদের ভালোবাসা, মমত্ব ও দায়িত্ববোধ জাগ্রত করতেই আমাদের এই আয়োজন। ঢাকার ইতিহাস-ঐতিহ্যকে নগরবাসী ও বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আমরা মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬' উৎসবের সূচনা করেছি।

আয়োজনে নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ডিএসসিসির পক্ষ থেকে কৃতজ্ঞতাও জানান তিনি। শোভাযাত্রাকে কেন্দ্র করে পুরান ঢাকার বিভিন্ন সড়কের দুই পাশে মানুষের ভিড় জমে। বর্ণিল পোশাকে তরুণ-তরুণী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

মিরপুরে টিকাকেন্দ্রে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ডিএনসিসি প্রশাসক মিরপুরে টিকাকেন্দ্রে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ঢাকার কোন রুটে বাস ভাড়া কত

ঢাকার কোন রুটে বাস ভাড়া কত

আরও পড়ুন

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম