Logo
Logo
×

Advertisement

রাজধানী

বনানীতে এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল মুখে টেপ দেওয়া লাশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

বনানীতে এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল মুখে টেপ দেওয়া লাশ

প্রতীকী ছবি

Advertisement

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের মুখ টেপ দিয়ে আটকানো ছিল।   

পুলিশ বলছে, সকাল ৯টার দিকে বনানী এলাকায় এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করা হয়। তার পরনে সিএনজিচালিত অটোরিকশার চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ছিল। তিনি লুঙ্গি পরে ছিলেন। আঙুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।   

পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা ক্যামেরা আছে। এর মধ্যে সেখানে কীভাবে লাশ এল, তা পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।  

বনানী থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে কোনো একটি গাড়ি থেকে তার লাশ ফেলে দেওয়া হয়েছে। 

এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। যেখানে লাশ ফেলা হয়েছে, সেই জায়গা ক্যামেরার কভারেজের বাইরে—এমন ধারণা করেই হয়তো মরদেহটি ডাম্প করে রাখা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

আদাবরে ব্যাগে নারীর ৪ টুকরো লাশ, পাওয়া যায়নি দুই পা

আদাবরে ব্যাগে নারীর ৪ টুকরো লাশ, পাওয়া যায়নি দুই পা

কামরাঙ্গীরচরে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কামরাঙ্গীরচরে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার

মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে যুবকের মরদেহ উদ্ধার

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে যুবকের মরদেহ উদ্ধার

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী উধাও

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী উধাও

আরও পড়ুন

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম