Logo
Logo
×

Advertisement

রাজধানী

আদাবরে ব্যাগে নারীর ৪ টুকরো লাশ, পাওয়া যায়নি দুই পা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

আদাবরে ব্যাগে নারীর ৪ টুকরো লাশ, পাওয়া যায়নি দুই পা

আদাবর থানা। ফাইল ছবি

Advertisement

রাজধানীর আদাবরের ১০ নম্বর বালুর মাঠ এলাকায় একটি কালো ব্যাগের ভেতর থেকে এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে খালপাড়ের ময়লার মধ্যে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ খণ্ডিত মরদেহ উদ্ধার করে। 

বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, এখন পর্যন্ত মোট চার টুকরো লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে বডি, মাথা ও দুটি হাত রয়েছে। দুটি পা এখন পাওয়া যায়নি। তবে পা খোঁজা হচ্ছে। 

তিনি বলেন, লাশের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ, সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ফিঙ্গার পিন্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা গেলে ঘটনার মোটিভ পাওয়া যাবে। 

স্থানীয়রা জানান, আদাবর ১০ নম্বর বালুর মাঠসংলগ্ন খালপাড়ে দীর্ঘ সময় ধরে একটি কালো রঙের ব্যাকপ্যাক পড়ে ছিল। পরে কৌতূহলবশত স্থানীয়রা ব্যাগটি টান দিলে প্রথমে একটি হাত এবং পরে মাথা গড়িয়ে পড়ে। পরে খালে তল্লাশি চালিয়ে মরদেহের আরও দুটি অংশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

কামরাঙ্গীরচরে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কামরাঙ্গীরচরে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বনানীতে এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল মুখে টেপ দেওয়া লাশ

বনানীতে এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল মুখে টেপ দেওয়া লাশ

মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার

মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে যুবকের মরদেহ উদ্ধার

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে যুবকের মরদেহ উদ্ধার

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী উধাও

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী উধাও

আরও পড়ুন

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম