Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

Advertisement

Icon

দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ এএম

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

Advertisement

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকায় গত দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) তেম্বিসার ভুসিমুসি এলাকায় এক নারীর মরদেহ উদ্ধারের পর এ সংখ্যা ১০-এ পৌঁছেছে।

পুলিশ জানিয়েছে, সর্বশেষ মরদেহটি একটি কবরস্থানের কাছে পাওয়া যায়। গত জুলাই থেকে একুরহুলেনির বিভিন্ন এলাকায় একের পর এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত সব হত্যাকাণ্ড একই ব্যক্তি বা চক্রের সঙ্গে যুক্ত—এমন কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দশম নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার নারীদের হত্যা অব্যাহত থাকা দেশটির পুরুষদের জন্য লজ্জার।

এর আগে এসব হত্যাকাণ্ডের তদন্তে কোনো পাথরই অক্ষত রাখা হবে না বলে জানিয়েছিলেন রামাফোসা। তিনি নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে পুলিশ হত্যাকাণ্ডগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

কঙ্গোয় হ্রদে নৌকা ডুবে নিহত ৪১

কঙ্গোয় হ্রদে নৌকা ডুবে নিহত ৪১

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুক হামলা, অন্তঃসত্ত্বাসহ নিহত ১১

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুক হামলা, অন্তঃসত্ত্বাসহ নিহত ১১

দক্ষিণ আফ্রিকায় সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

দক্ষিণ আফ্রিকায় সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

আদাবরে ব্যাগে নারীর ৪ টুকরো লাশ, পাওয়া যায়নি দুই পা

আদাবরে ব্যাগে নারীর ৪ টুকরো লাশ, পাওয়া যায়নি দুই পা

আরও পড়ুন

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম