Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

হামলার পর থেকে সন্দেহভাজনদের খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। দেশটির পুলিশ রোববার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েদেলা টাউনশিপের একটি পানশালায় এ হামলা ঘটে। জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই ১৭ জনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, হামলার কারণ এখনো জানা যায়নি। হামলায় আটজন সন্দেহভাজন জড়িত বলে ধারণা করা হচ্ছে। তারা একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে হামলা চালিয়েছে বলে পুলিশ জানিয়েছে। হামলার পর থেকে তাদের খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা প্রথমে পানশালার বাইরে থাকা লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে ভেতরে ঢুকে সেখানে থাকা লোকজনের ওপরও গুলি চালায়।

হামলার সময় কয়েকজনের মোবাইল ফোনও নিয়ে যায় হামলাকারীরা। এরপর দুটি অজ্ঞাত গাড়িতে করে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

আহত ১৫ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় এ ধরনের বন্দুক হামলা নতুন নয়। মাত্র এক সপ্তাহ আগে ডারবানের দক্ষিণে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে জুন মাসে জোহানেসবার্গের একটি শহরতলির অনানুষ্ঠানিক বসতিতে বন্দুক হামলায় ১২ জন নিহত হন।

পুলিশের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে ৫৮ জন খুন হয়েছেন।

তথ্যসূত্র: আল জাজিরা, সিএনএন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে আরও ২ নাগা বেসামরিক নিহত

ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে আরও ২ নাগা বেসামরিক নিহত

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

গ্রিসে বিস্ফোরণের পর ভবনধস, ৬ জনের প্রাণহানি

গ্রিসে বিস্ফোরণের পর ভবনধস, ৬ জনের প্রাণহানি

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

আরও পড়ুন

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম