Logo
Logo
×

Advertisement

রাজধানী

বিমানকর্মীর কাছে কোথা থেকে এলো ১৪ কেজি স্বর্ণ

Advertisement

Icon

বিমানবন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

বিমানকর্মীর কাছে কোথা থেকে এলো ১৪ কেজি স্বর্ণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ছবি: যুগান্তর

Advertisement

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিমানটির দায়িত্বে থাকা এক মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (৫ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর BG-148-এ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ১৪ দশমিক ৪০ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ২৮ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকা।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আমিনুল ইসলাম স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে নজরদারি ও তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বিমানে কর্মরত ওই মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার করা স্বর্ণের ওজন ও পরিমাণ যাচাই করা হয়। স্বর্ণগুলো জব্দ করে এরই মধ্যে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।  

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি-না এবং স্বর্ণগুলো কীভাবে বিমানের ভেতরে আনা হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্রের সম্পৃক্ততা রয়েছে কি-না, সেটিও তদন্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট বিভাগসহ বিমানবন্দরে দায়িত্ব পালনকারী অন্যান্য সংস্থার সদস্যদের তৎপরতা বাড়ানো হয়েছে।

উদ্ধার করা স্বর্ণের সুনির্দিষ্ট হিসাব, জব্দের প্রক্রিয়া এবং ঘটনায় দায়ীদের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

চালকের অদক্ষতা নাকি অন্য কারণ, তদন্তে কমিটি

তৃতীয় টার্মিনালে সড়ক দুর্ঘটনা চালকের অদক্ষতা নাকি অন্য কারণ, তদন্তে কমিটি

তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী

তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী

প্রবাসীর স্বর্ণ ছিনতাই, বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩

প্রবাসীর স্বর্ণ ছিনতাই, বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩

চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা

চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন অক্টোবরে

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন অক্টোবরে

আরও পড়ুন

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম